News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রতিবাদে সংসদ চত্বরে তৃণমূলের বিক্ষোভ
Image

এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রতিবাদে সংসদ চত্বরে তৃণমূলের বিক্ষোভ

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ তথা বেসরকারীকরণের প্রতিবাদে সরব হয়ে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। সোমবার সকালে রাজধানী দিল্লির সাংসদ ভবন চত্বরে এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রতিবাদে গলায় প্লেকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের সাংসদদেরা। এই প্রসঙ্গে প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা সৌগত রায় জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া হচ্ছে জাতীয় সম্পত্তি এবং এর বিলগ্নিকরণের প্রক্রিয়ায় দুর্নীতিও থাকার সম্ভাবনা রয়েছে। সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বিষয়টি আলোচনা হচ্ছে। বিলগ্নিকরণ ভুল এবং অবৈধ। আমরা এর প্রতিবাদ করছি। স্বচ্ছতা নিয়ে কাজ করা উচিত কিন্তু তারা তা করছে না।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করার পন্থা অবলম্বন করেছে তৃণমূল কংগ্রেস। এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ তথা বেসরকারীকরণের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রেয়ান এক ট্যুইটবার্তায় জানিয়েছেন, একটার পর একটা প্রতিটা সংস্থাকে নিয়ে আপস করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এমনকি স্ট্যান্ডিং কমিটিকেও রেয়াত করা হচ্ছে না। বিষয়টি নিয়ে যখন আলোচনা হচ্ছে। তখন সরকার বেসরকারীকরণের পথে এগোচ্ছে। স্বচ্ছল শ্রেণী গণতন্ত্রকে হাইজ্যাক করছে। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দীনেশ ত্রিপাঠি, শিশির অধিকারী, প্রসূন বন্দ্যোপাধ্যায়সহ একঝাঁক নেতা এই বিক্ষোভে সামিল হন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top