News Flash

  • Home
  • Uncategorized
  • ইরাক থেকে ৩৯ জন ভারতীয় নাগরিকের মৃতদেহ আজ ভারতে আনা হবে
Image

ইরাক থেকে ৩৯ জন ভারতীয় নাগরিকের মৃতদেহ আজ ভারতে আনা হবে

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.) : ইরাকে নিহত ৩৯ জন ভারতীয় নাগরিকের মৃতদেহ সোমবার ভারতে আনা হবে| এর আগে ইরাকে আইএস জঙ্গিদের হাতে প্রাণ হারানো ৩৯ জন ভারতীয় নাগরীকের মৃতদেহ ভারতের হাতে তুলে দেওয়া হয়| সেই মত রবিবার ভারতের পক্ষ থেকে ভি কে সিং ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন| আজ তিনি ৩৯ ভারতীয়র মৃতদেহ ভারতে ফিরিয়ে নিয়ে আসবেন| ইতিমধ্যেই মৃত ভারতীয়দের দেহগুলি কফিন বন্দী অবস্থায় বিমানে তোলা হয়েছে| মৃতদের দেহগুলো তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার আগে অমৃতসর নিয়ে আসা হবে| এর পর সেখান থেকে পাটনা এবং কলকাতা নিয়ে যাওয়া হবে| জানা গিয়েছে, হত্যা হওয়া বেশ কিছু শ্রমিকের পরিবার গত ২৬ মার্চ বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেছিলেন| প্রসঙ্গত, এই মাসের গোড়ার দিকে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ সংসদে বলেছিলেন, ইরাকে অপহৃত ৩৯ জন ভারতীয়র মৃত্যু হয়েছে|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top