News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে গ্রেফতার দুই শিক্ষকসহ তিন
Image

সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে গ্রেফতার দুই শিক্ষকসহ তিন

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আর তিনজনকে দিল্লির ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা গ্রেফতার করলেন। ধৃতদের মধ্যে একজন কোচিং সেন্টারের মালিক এবং বাকি দুইজন হচ্ছে শিক্ষক।
পুলিশের তদন্তকারী আধিকারিকেরা জানিয়েছেন, রিশব এবং রোহিত সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস করে তৌকির হাতে দেয়। সে পরে পরিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্রগুলি ছড়িয়ে দেয়।
পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে শিক্ষক প্রশ্নপত্রর পেকেট খুলে মোবাইল ক্যামেরায় ছবি তুলে ফরোয়াড করে দেয় কোচিংয়ের মালিকের কাছে। সিবিএসই-র প্রশ্নপত্র কাণ্ডে এখনও পর্যন্ত ৬০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাছাড়াও পড়ুয়া এবং শিক্ষকদের কাছ থেকে সব মিলিয়ে ৫০টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর গুগলের তরফ থেকে ই-মেলটি যে পাঠিয়ে ছিল তার ঠিকানাও উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তল্লাশি চালানো হয়েছে দিল্লির ১০টি কোচিং সেন্টারে। এর আগে শনিবার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ঝাড়খণ্ডের চাত্রা থেকে ৩ কিশোরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ২ কিশোর বিহারের বাসিন্দা। এছাড়াও আটক করা হয়েছে আরও ৯ জনকে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top