News Flash

  • Home
  • Uncategorized
  • যৌন হেনস্থা সহ্য করতে না পেরে গায়ে আগুন দিল দশম শ্রেণীর এক ছাত্রী
Image

যৌন হেনস্থা সহ্য করতে না পেরে গায়ে আগুন দিল দশম শ্রেণীর এক ছাত্রী

ভোপাল, ১ এপ্রিল (হি.স.): নারী অধিকার বা নারীদের স্বাধীনতা নিয়ে যতই আলোচনা, সভা, সমাবেশ হোক নয়া কেন, বাস্তবে নারীদের উপর আজও যে পাশবিক অত্যাচার হয়ে চলেছে তা ফের প্রমাণিত হল মধ্যপ্রদেশের একটি ঘটনা থেকে। দীর্ঘদিন ধরে সাগর এলাকায় এক দশম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করত একদল যুবক। বুধবার স্কুল থেকে ছাত্রীটি যখন বাড়ি ফিরছিল তখন ওই ছয় যুবক ছাত্রীটির উপর চড়াও হয়ে তাকে যৌন হেনস্থা করে। ক্রমাগত এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে বৃহস্পতিবার নিজের গায়ে আগুন দেয় দশম শ্রেণীর ওই ছাত্রী। তৎক্ষণাৎ তাকে খুরাই সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাগরের বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন আহতের ক্ষতের ৮৫ শতাংশই আগুনে পুড়ে যাওয়ার কারণে ঘটেছে। পরে থাকে ভোপালে এইমসে ভর্তি করে দেওয়া হয়।
ওই ছাত্রীর পরিবারের অভিযোগ আমির, সোহেল, রিজওয়ান, আনাস, ফাইজল, আলতাফ নামে ছয় যুবক ওই ছাত্রীকে ক্রমাগত যৌন হেনস্থা করে আসছিল। পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুই যুবককে পুলিশ গ্রেফতারও করেছে। ধৃতদের থেকে পুলিশ একটি বন্দুক, বেশ কয়েকটি ছুরি এবং গাঁজা বাজেয়াপ্ত করেছে। যদিও মূল অভিযুক্ত আমির এখনও ফেরার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top