News Flash

  • Home
  • Uncategorized
  • কালবৈশাখীর দাপটে তছনছ ১৭ টি মহকুমা, ক্ষয়ক্ষতি নিরূপন চলছে
Image

কালবৈশাখীর দাপটে তছনছ ১৭ টি মহকুমা, ক্ষয়ক্ষতি নিরূপন চলছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ মরশুমের প্রথম কালবৈশাখীর দাপটে রাজ্যের সতেরটি মহকুমা দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ধলাই জেলার লংতরাইভ্যালী, আমবাসা, গন্ডাছড়া এবং কমলপুর মহকুমা, গোমতী জেলার অমরপুর, করবুক মহকমা, খোয়াই জেলার খোয়াই মহকুমা, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর ও কাঞ্চনপুর মহকুমা, সিপাহীজলা জেলার বিশালগড় ও জম্পুইজলা মহকুমা, দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমা, ঊনকোটি জেলার কৈলাসহর ও কুমারঘাট মহকুমা এবং পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর, সদর ও জিরানীয়া মহকুমায়  বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ বহু বাড়িঘর ভেঙ্গে পড়েছে৷ দুর্যোগ মোকাবিলা দপ্তরের রিপোর্টে জানা গিয়েছে, ধলাই জেলার মহকুমাগুলিতে ৭২টি পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে৷ ঐ মহকুমাগুলিতে চারটি বাড়ি মারাত্মকভাবে এবং ৬৮টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এদিকে, গোমতী জেলার করবুকে তিনটি বাড়ি পুরোপুরি ধবংস হয়েছে৷ এছাড়া চবিবশটি বাড়ি মারাত্মকভাবে ও চারটি বাড়ি আংশিক ক্ষতির সম্মুখীন হয়েছে৷ অমরপুরে ১১টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এই মহকুমায় একটি গবাদী পশুর মৃত্যু হয়েছে৷

এদিকে, খোয়াই জেলার পদ্মবিলে দুই পরিবারের সাতটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাদের ১৯, ২১০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে৷ উত্তর জেলায় কদমতলায় দুইটি বাড়ি পুরোপুরি ধবংস হয়ে গিয়েছে৷ এছাড়া ৬৪টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এই জেলায় কাঞ্চনপুরে চারটি বাড়ি মারাত্মকভাবে এবং ৯২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এদিকে, সিপাহীজলা জেলার বিশালগড়ে এবং জম্পুইজলায় এগারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাছাড়া রাবার বাগানও নষ্ট হয়েছে৷ মহকুমা প্রশাসনের দাবি নিয়ম অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়৷ দক্ষিণ জেলার সাব্রুমের সাতচাঁদে দুই পরিবারের সাতটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ঊনকোটি জেলাতেও কৈলাসহর মহকুমার চন্ডিপুর ও গৌরনগর ব্লকে ছয়টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এছাড়া, বিদ্যুতের খঁুটি বেশ কয়েকটি ভেঙ্গে পড়েছে৷ কুমারঘাটে আটটি গ্রাম ঘূর্ণিঝড়ে প্রভাবিত হয়েছে৷ সেখানে ২২ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাদের দুটি বাড়ি পুরোপুরি ধবংস হয়ে গিয়েছে৷ এছাড়া তিনটি বাড়ি মারত্মকভাবে এবং বারটি বাড়ি আংশশিক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পশ্চিম জেলার মোহনপুর মহকুমায় তেইশটি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে, রাবার বাগান ও বিদ্যুতের খঁুটি নষ্ট হয়েছে৷ তাছাড়া সদর মহকুমায় ডুকলীতে চাড়িপাড়া গ্রাম পঞ্চায়েত পুরোপুরি ধবংস হয়ে গিয়েছে এবং জিরানীয়ায় সাতটি কুড়ে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷

এই ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন চলছে৷ জেলা ও মহকুমা প্রশাসনের তরফে সমস্ত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে৷ ক্ষয়ক্ষতির পরিমানের উপর নির্ভর করে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top