News Flash

  • Home
  • Uncategorized
  • কপিল সিব্বল সহ তিন আইনজীবী কংগ্রেস নেতার প্রধান বিচারপতির এজলাসে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা বার কাউন্সিলের
Image

কপিল সিব্বল সহ তিন আইনজীবী কংগ্রেস নেতার প্রধান বিচারপতির এজলাসে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা বার কাউন্সিলের

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.) : সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির অপসারণের দাবিতে ইমপিচমেন্ট মোশন অানায় প্রধান বিচারপতি দীপক মিশ্রের এজলাসে আর ঢুকতে পারবেন না কংগ্রেসের তিন নেতা তথা আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি এবং বিবেক তাঙ্খা। বার কাউন্সিল অফ ইন্ডিয়া তাঁদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। প্রসঙ্গত, প্রধান বিচারপতির অপসারণ চেয়ে বিরোধী দলগুলি মোশন আনায় এই নিষেধাজ্ঞা এনেছে তারা।
বার কাউন্সিলের সভাপতি মনন মিশ্র বলেন, তাঁরা কোনও সাংসদকে আদালতে প্র্যাকটিস করা আটকাতে পারেন না। কিন্তু কোনও আইনজীবী সাংসদ, বিধায়করা যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনেন বা তাঁর অপসারণ চেয়ে প্রক্রিয়া শুরু করেন, তবে সেই বিচারপতির এজলাসে আর তাঁরা প্র্যাকটিস করতে পারেন না।কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্য এই মত সমর্থন করেছেন।
তবে সিবাল, সিংভি ও তাঙ্খা বার কাউন্সিলের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে বিসিআইকে চিঠি লিখে তাঁরা বলেন, কোনও এজলাসে উপস্থিত হওয়া থেকে তাঁদের আটকানোর অধিকার বার কাউন্সিলের নেই।
উল্লেখ্য, প্রধান বিচারপতি দীপক মিশ্রের অপসারণ চেয়ে মোশন আনতে চলেছে কংগ্রেস, এনসিপি ও সপা সহ বিরোধী দলগুলি। এ বছরের শুরুতে সুপ্রিম কোর্টের চার বিচারপতি প্রধান বিচারপতির বিরুদ্ধে কয়েকটি ইস্যুতে প্রকাশ্যে আপত্তি তুলে সাংবাদিক বৈঠক করেন। তার জেরেই এই মোশন আনা হচ্ছে বলে খবর।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top