News Flash

  • Home
  • Uncategorized
  • সাংসদ হিসেবে প্রাপ্ত মাইনের পুরটাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন সচীন
Image

সাংসদ হিসেবে প্রাপ্ত মাইনের পুরটাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন সচীন

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): ক্রিকেটীয় দক্ষতায় ২২ গজে তাকে কেউ কোনও দিন টেক্কা দিতে পারেননি। দুই দশকেরও বেশি সময় ধরে একটার পর একটা নজির গড়েছিলেন তিনি। তাই তাকে মাস্টার ব্লাস্টার হিসেবেও ডাকা হয়। তিনি সচীন তেন্ডুলকর। এবার মাঠের বাইরে এক অন্যান্য নজির গড়লেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানো পরে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন সচীন। সম্প্রতি রাজ্যসভার সাংসদের পদ থেকে তিনি অবসর নিয়েছেন। বিগত ছয় বছর ধরে রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি যা পারিশ্রমিক পেয়েছেন তার পুরোটাই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করে মানবিকতা অসামান্য নজির গড়লেন তিনি।
বিগত ছয় বছরে সচীন রাজ্যসভার সাংসদ হিসেবে সব মিলিয়ে মাইনে পেয়েছেন ৯০ লক্ষ টাকা এবং এছাড়াও বেশ কয়েকটি মাসিক ভাতাও তিনি পেয়েছেন। মাইনে এবং ভাতার পুরোটাই তিনি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করে দিয়েছেন। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী এর জন্য ধন্যবাদ জানিয়েছেন। সমাজের অসহায় মানুষের জন্য এই অর্থ অনেক উপকারে লাগবে ।
প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ থাকাকালীন স্থানীয় উন্নয়নের জন্য বরাদ্দ সাংসদদের তহবিলকে বুদ্ধিমত্তার সঙ্গে প্রয়োগ করেছিলেন সচীন। গোটা দেশজুড়ে ১৮৫টি প্রকল্পের জন্য সাংসদ তহবিলের টাকা মঞ্জুর করেছিলেন তিনি। এছাড়াও সংসদ গ্রাম আদর্শ যোজনায় তিনি দুইটি গ্রামের উন্নয়নের জন্য দত্তক হিসেবেও নিয়েছিলেন। সেই গ্রামগুলি হল অন্ধ্রপ্রদেশের রাজু কান্ডিরগাঁ এবং মহারাষ্টের ডোনজা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top