News Flash

  • Home
  • Uncategorized
  • স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়েগের টেট পরীক্ষা ৬ মে
Image

স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক নিয়েগের টেট পরীক্ষা ৬ মে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা পরিচালিত মাধ্যমিক স্তরের স্নাতক শিক্ষক (গ্র্যাজুয়েট টিচাস) নিয়োগের জন্য সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচাস শীর্ষক পরীক্ষা এবং উচ্চতর মাধ্যমিক স্তরের স্নাতকোত্তর শিক্ষক (পোস্ট গ্র্যাজুয়েট টিচাস) নিয়োগের জন্য সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচাস শীর্ষক পীরক্ষা আগামী ৬ মে, ২০১৮ তারিখ আগরতলায় অনুষ্ঠিত হবে৷ আগামী ৬ মে,২০১৮ তারিখ সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মাধ্যমিক স্তরের স্নাতক শিক্ষক (গ্র্যাজুয়েট টিচাস) নিয়োগের জন্য সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচাস শীর্ষক পরীক্ষা এবং বিকাল ২টা তেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে উচ্চতর মাধ্যমিক স্তরের স্নাতকোত্তর শিক্ষক (পোস্ট গ্র্যাজুয়েট টিচাস) নিয়োগের জন্য সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টিচাস শীর্ষক পরীক্ষা৷ কোন কোন পরীক্ষার্থী কোন কোন কেন্দ্রের পরীক্ষায় বসবেন তা সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এডমিট কার্ডে নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে৷

উপরোক্ত দুটি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী যে সকল যোগ্যতা সম্পন্ন প্রার্থী টিচাস রিক্রুটমেন্ট বোর্ড, ত্রিপুরা এর ১৭ নভেম্বর, ২০১৭ তারিখ প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী নির্দিষ্ট সময়সূচি অনুসারে অনলাইনে আবেদনপত্র জমা করতে পারেননি তাদের সুবিধার জন্য অনলাইনে আবেদন করার সুযোগ সম্প্রসারিত করা হয়েছে৷ আবেদনে আগ্রহী সংশ্লিষ্ট প্রার্থীরা আগামী ২ এপ্রিল, ২০১৮ থেকে ১৫ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন৷ ১৫ এপ্রিল, ২০১৮ তারিখের মধ্যে অনলাইনে আবেদন জমা করার পর ১৯ এপ্রিল ২০১৮ তারিখের মধ্যে পরীক্ষার ফ্রী জমা করতে হবে৷ আগামী ২৬ এপ্রিল, ২০১৮ থেকে ৩০ এপ্রিল, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদনকারীরা বোর্ডের ওয়েবসাইট থেকে তাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন৷ আবেদনকারীদের যোগ্যতা, শূন্য পদের সংখ্যা, আবেদন করার নিয়মাবলী পূর্বে উল্লিখিত বিজ্ঞপ্তি অনুযায়ী কার্যকর হবে৷

যে সকল প্রার্থী বিগত ১১ ডিসেম্বর, ২০১৭ তারিখের মধ্যে অনলাইনে আবেদন জমা করেছেন, ১৫ ডিসেম্বর, ২০১৭ তারিখের মধ্যে পরীক্ষার ফ্রী জমা করেছেন এবং ডাউনলোড করে নিয়েছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই৷

প্রসঙ্গত উল্লেখ করা যায় যে ২০১৮ সালের টি টেট পেপার ১ এবং টি টেট পেপার ২ আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে৷ পীরক্ষার বিস্তারিত সময়সূচি এবং আবেদন গ্রহণের বিষয়ে যথাসময়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে৷ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার পরীক্ষা নিয়ামক এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top