News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী চাকুরী দেওয়াই উন্নয়নের মাপকাঠি নয় ঃ মুখ্যমন্ত্রী
Image

সরকারী চাকুরী দেওয়াই উন্নয়নের মাপকাঠি নয় ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ ত্রিপুরাকে আমরা এক মডেল রাজ্য গড়ে তুলতে চাই৷ এজন্য চাই সকলের স্বরোজগার৷ যেমনটা জাপান, আমেরিকা, রাশিয়া, ফ্রাস প্রভৃতি দেশে রয়েছে৷ তাই সরকারী চাকরি রাজ্যের উন্নয়নে একমাত্র প্যারামিটার হতে পারে না৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সন্ধ্যায় পূর্বাশা সংলগ্ণ ক্ষুদিরাম বসু ইংরেজী মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী জাতীয় ভিত্তিক হস্ততাঁত বস্ত্রমেলা ২০১৭-১৮ এর উদ্বোধন করে উদ্বোধকের ভাষণে এই অভিমত ব্যক্ত করেন৷ প্রদীপ জ্বেলে এই বস্ত্র মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, তাঁত শিল্প ত্রিপুরা রাজ্যের এক ঐতিহ্যশালী কুটির শিল্প৷ রিয়াং, ত্রিপুরী, মগ, হালাম, চাকমাদের পাছড়া ও রিসা বয়ন শৈলীতে রয়েছে বৈচিত্র৷ অথচ গন্ডাছড়া, আঠারমুড়া প্রভৃতি প্রত্যন্ত অঞ্চলের এইসব তাঁত শিল্পীরা বস্ত্রের ন্যায্য মূল্য পান না৷ এ বিষয়ে শিল্প ও বাণিজ্য দপ্তরকে নজর দিতে হবে৷ তিনি বলেন, জনতা জাগ্রত হলেই শক্তিশালী সরকার হয়৷ সরকার মানে আপনার৷ ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর৷ সরকার মানে এতে সবাই ভাগিদার আছেন৷ প্রত্যেক লোক জাগ্রত হয়ে গেলে দেখবেন রাজ্যের উন্নয়ন আপনা আপনিই হবে৷ এজন্য চাই গন্ডাছড়া, আঠারমুড়ার উৎপাদিত পাছড়া, রিসা ও অন্যান্য সামগ্রী সেখানেই বিক্রি হোক৷ এতে তাঁত শিল্পীরা ন্যায্য মূল্য পাবেন৷ মিডল ম্যান থাকবে না৷ তাঁত শিল্পীদের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে৷ তিনি বলেন, রাজ্যে প্রায় ৭ লক্ষ বেকার রয়েছেন৷ তারা মুদ্রা ব্যাঙ্ক, স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রভৃতি কেন্দ্রীয় প্রকল্পে ঋণ নিয়ে নিজেকে স্বয়ম্ভর করতে পারেন৷ এ বিষয়ে তিনি গুজরাটের ঘরে ঘরে গাভী পালনের দৃষ্টান্ত তুলে ধরেন৷

প্রধান অতিথির ভাষণে রাজস্ব ও মৎস্য দপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, ত্রিপুরার হস্ততাঁত ও কুটির শিল্প জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উচ্চ প্রশংসিত৷ ত্রিপুরার আদিবাসী জনগণ আবহমান কাল ধরে হস্ততাঁত ও রেশম শিল্প সংসৃকতিতে জড়িত৷ কিন্তু গ্রামে আজ চরকা (চখা) প্রায় দেখা যায় না৷ চারকা আজ বিলুপ্তির পথে৷ এই জীবন জীবিকার সঙ্গে যারা যুক্ত দপ্তর তাদের দিকে নজর দিক৷ আমি এই মেলার সাফল্য কামনা করি৷

সভাপতির ভাষণে শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু বেকারদের স্বয়ম্ভর করতে দপ্তর তাদের পাশে রয়েছে বলে উল্লেখ করেন৷ স্বাগত ভাষণ দেন, হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের অধিকর্তা এল টি ডার্লং৷ তিনি বলেন, এই মেলার উদ্দেশ্য হলো তাঁত শিল্পীদের আরও এগিয়ে নিয়ে যাওয়া৷ এই বস্ত্র মেলায় ৮০ টি স্টল খোলা হয়েছে৷ এর মধ্যে রাজ্যের রয়েছে ৫০টি স্টল৷ বহিঃরাজ্য রাজস্থান, পশ্চিমবঙ্গ, গুয়াহাটি, বিহার, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর প্রভৃতি স্থান থেকে রয়েছে ৩০টি স্টল৷ মেলায় রয়েছে গ্রামীণ শিল্পীদের স্বহস্তে তৈরী সিল্ক শাড়ি, খাদি বস্ত্র, রিসা, পাছড়া, চাদর ও বাঁশ বেতের রকমারী সামগ্রী৷ মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে৷ অনুষ্ঠানে আশা সংগীত ও ইয়ামরগ মিউজিক্যাল গ্রুপ এর শিল্পীগণ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন৷

অনুষ্ঠানে বহু ক্রেতা-বিক্রেতা ও দর্শকগণ উপস্থিত ছিলেন৷ উল্লেখ্য, ভারত সরকারের বস্তু মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের উদ্যোগে এই বস্ত্র মেলা শুরু হয়েছে৷ চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top