News Flash

  • Home
  • Uncategorized
  • সিবিএসই প্রশ্ন ফাঁস : দিল্লিতে ক্ষুব্ধ পরীক্ষার্থীদের বিক্ষোভ
Image

সিবিএসই প্রশ্ন ফাঁস : দিল্লিতে ক্ষুব্ধ পরীক্ষার্থীদের বিক্ষোভ

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে শুক্রবারও উত্তাল হল রাজধানী| ‘সিবিএসই-র ভুলের জন্য সমস্যায় পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের’, এমনই দাবি করে শুক্রবার দিল্লিতে সিবিএসই দফতরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করলেন পড়ুয়ারা| বিচলিত পরীক্ষার্থীদের প্রত্যেকের মুখে একটাই কথা শোনা গিয়েছে, ‘ভুল করলো সিবিএসই, আর ভুগতে হচ্ছে আমাদের|’ সিবিএসই পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে দ্বাদশ শ্রেণির অর্থনীতি এবং দশম শ্রেণির অঙ্ক পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিবিএসই| তবে, পরীক্ষা কবে হবে সে বিষয়ে সিবিএসই-র তরফে এখনও পর্যন্ত বিশদে কিছুই জানানো হয়নি|
সিবিএসই-র আচমকা এই সিদ্ধান্তে গোটা দেশজুড়ে বিচলিত হয়ে পড়েন পরীক্ষার্থীরা| আবার কেন পরীক্ষা দিতে হবে? তাই রীতিমতো ক্ষুব্ধ বেঙ্গালুরু, গোয়া, গুয়াহাটি, কলকাতা, চেন্নাই, ভোপাল এবং পাটনা সহ বিভিন্ন শহরের সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা| বৃহস্পতিবারের পর শুক্রবার আবারও প্রশ্ন ফাঁস কাণ্ডে উত্তাল হল রাজধানী|
এদিকে, সিবিএসই প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ| এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ২৪টিরও বেশি মোবাইল ফোন| অন্যদিকে, ঝাড়খণ্ডে সিবিএসই প্রশ্ন ফাঁস কাণ্ডে আটক করা হয়েছে ৬ জনকে| ধৃতদের আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top