News Flash

  • Home
  • Uncategorized
  • তুমুল বিক্ষোভের মুখে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির ইস্তফা, এডহক কমিটি গঠিত, নয়া কমিটিকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন
Image

তুমুল বিক্ষোভের মুখে আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটির ইস্তফা, এডহক কমিটি গঠিত, নয়া কমিটিকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷৷ আগরতলা প্রেস ক্লাবের পরিচালন কমিটি আজ তীব্র চাপের মুখে পদত্যাগ করেছে৷ গঠিত হয়েছে সাত

রবিবার আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় সভাপতি সত্যব্রত চক্রবর্ত্তী ভাষণ দেয়ার সময় উপস্থিত সাংবাদিকরা বিক্ষোভ জানান৷ ছবি নিজস্ব৷

সদস্যক এডহক কমিটি৷ আগরতলা প্রেস ক্লাবের ইতিহাসে সম্ভবত এই প্রথম একটি নির্বাচিত পরিচালন কমিটি মেয়াদ শেষ হবার আগেই পদত্যাগ করেছে এবং নতুন এডহক কমিটির হাতে দায়িত্ব তুলে দিয়েছে৷

রবিবার সাধারণ সভায় প্রেস ক্লাবের পরিচালন কমিটি প্রচন্ড চাপের মুখে পড়ে৷ বিক্ষোভের মুখে সভা পরিচালনাই অসম্ভব হয়ে উঠে৷ প্রেস ক্লাবের সদস্যপদ নিয়েই তীব্র ক্ষোভ আছড়ে পড়ে এদিন৷ এই চাপের মুখে পরিচালন কমিটি পদত্যাগ করতে বাধ্য হন৷

আগরতলা প্রেস ক্লাবের নতুন এডহক কমিটির কনভেনার প্রণব সরকার আজ এক বিবৃতিতে জানান, রবিবার আগরতলা প্রেস ক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ এই সভাতে প্রেস ক্লাবের নির্বাচিত বর্তমান পরিচালন কমিটি ক্লাব পরিচালনার অসম্মতি প্রকাশ করেন এবং পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন৷ সভা তা গ্রহণ করে এবং ক্লাবের বর্তমান কাজ চালানোর জন্য সাত সদ্যক এডহক কমিটি গঠন করা হয়৷ কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রণব সরকারকে৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঃ বিশ্বেন্দু ভট্টাচার্য, নবেন্দু ভট্টাচার্য, দীপন্ত মজুমদার, কমল কলই, তপন মজুমদার এবং অরিন্দম দে৷ পরবর্তী পরিচালন কমিটির নির্বাচন না হওয়া পর্যন্ত এডহক কমিটি কাজ চালিয়ে যাবে৷ আজ প্রেস ক্লাবের আহ্বায়ক প্রণব সরকার এক বিবৃতিতে আরও জানান, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ক্লাবের নতুন এডহক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ তিনি ক্লাব পরিচালনায় এই এডহক কমিটির সাফল্য কামনা করেছেন৷

বিবৃতিতে জানানো হয় যে, আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা আজ ক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়৷ শতাধিক ক্লাব সদস্য ও কর্মরত সাংবাদিক সভায় যোগ দেন৷ প্রেস ক্লাব কার্যকরী কমিটির সভাপতি সত্যব্রত চক্রবর্তী, বরিষ্ঠ সদস্য স্রোতরঞ্জন খীসা ও চিত্রা রায়কে নিয়ে গঠিত সভাপতিমন্ডলীর পরিচালনায় সভার কাজ শুরু হয়৷ সভায় খুন হওয়া দুই সাংবাদিক প্রয়াত শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের স্মৃতিচারণ করে দু’মিনিট নীরবতা পালন করা হয়৷ সভার শুরুতে প্রেসক্লাবের সম্পাদক আর কে কল্যাণজিৎ সিংহ সম্পাদকীয় প্রতিবেদন ও গত অর্থবছরের হিসেব সভায় পেশ করেন৷ প্রতিবেদনের উপর আলোচনা করেন চিত্রা রায়, জয়ন্ত ভট্টাচার্য, দেবাশীষ মজুমদার, প্রণব সরকার, নবেন্দু ভট্টাচার্য ও বিশ্বেন্দু ভট্টাচার্য প্রমুখ৷ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী সহ সভা সম্পাদকীয় প্রতিবেদন গ্রহণ করে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top