News Flash

  • Home
  • Uncategorized
  • গাড়ি দুর্ঘটনায় জখম ক্রিকেটার মহম্মদ শামি
Image

গাড়ি দুর্ঘটনায় জখম ক্রিকেটার মহম্মদ শামি

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : গাড়ি দুর্ঘটনা কবলে পড়লেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি। রবিবার সকালে গাড়ি করে দেহরাদূন থেকে দিল্লি যাওয়ার পথে একটি ট্রাক পর পর তিনটি গাড়িতে ধাক্কা মারে। তার মধ্যে শামির গাড়িও ছিল। দুর্ঘটনায় শামির মাথা ফেটে অাহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শামির মাথায় ১০টা সেলাই পড়েছে। যদিও চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তিনি দেহরাদূনে এক বন্ধুর বাড়িতে আছেন বলে জানা গিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে শামি ও তাঁর স্ত্রীর সম্পর্কের টানাপড়েন চলছে। স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। তার মধ্যে শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটারও অভিযোগও তুলেছিলেন হাসিন। বিসিসিআই বিষয়টি নিয়ে তদন্তে নেমে বোর্ড শামিকে এই অভিযোগ থেকে ক্লিনচিট দেয়।

বোর্ডের ক্লিনচিট পাওয়ার পরই শামি আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করে দিয়েছিলেন। গত দু’দিন ধরে তিনি দেহরাদূনের অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং প্র্যাকটিস করছিলেন। দিল্লি ডেয়ারডেভিলস-র হয়ে এবারের আইপিএলে খেলবেন শামি।

এদিন সকালে শামি দেহরাদূন থেকে গা়ড়ি চালিয়ে দিল্লি যাচ্ছিলেন ডেয়ারডেভিলস-এর অনুশীলনে যোগ দেওয়ার জন্য। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা ঘটে। চিকিৎসকরা আপাতত তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top