News Flash

  • Home
  • Uncategorized
  • এনসিসি প্রশ্নে রাহুলের অজ্ঞতাকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যবর্ধন সিং রাঠোর
Image

এনসিসি প্রশ্নে রাহুলের অজ্ঞতাকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যবর্ধন সিং রাঠোর

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): এনসিসি প্রসঙ্গে রাহুল গান্ধী অজ্ঞতাকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা অলিম্পিক পদকজয়ী শ্যুটার রাজ্যবর্ধন সিং রাঠোর। সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সভাপতির এনসিসি অজ্ঞতাকে কটাক্ষ করে কেন্দ্রীয়মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর ট্যুইট করে লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি এবং বহু ভারতীয় স্কুল এবং কলেজে থাকাকালীন এনসিসির ক্যাডেট ছিলেন। এনসিসি শেখায় শৃঙ্খলাপরায়ণ, সৌভ্রাতৃত্ববোধ এবং নিজের থেকে সেবা করার মতো আদর্শ। এনসিসি সহ্য এবং টিকে থাকতে শেখায়।
প্রসঙ্গত, শনিবার মহীশূরে মহারানি আর্টস কলেজে ছাত্রীদের সঙ্গে এক আলাপচারিতায় যখন একজন ছাত্রী রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করে যে ক্ষমতায় এলে এনসিসি- সি সার্টিফিকেট পাশ করাদের জন্য তিনি কি করবেন। সেই উত্তরে রাহুল গান্ধী বলেন এনসিসিসহ ওই সব বিষয়ে তিনি বেশি কিছু জানেন না। তাই এই সব প্রশ্নে তিনি উত্তর দিতে অক্ষম। আর এর পরেই রাহুলের এই মন্তব্যকে কটাক্ষ করলেন রাজ্যবর্ধন সিং রাঠোর।পাশাপাশি এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলাদের হাতে ট্রোলড হতে হয় রাহুল গান্ধীকে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top