News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক বৃদ্ধি হলেও কর্মসংস্থান হয়নি, দাবি রাহুল গান্ধীর
Image

আর্থিক বৃদ্ধি হলেও কর্মসংস্থান হয়নি, দাবি রাহুল গান্ধীর

মহীশূর, ২৪ মার্চ (হি.স.): যথোপযুক্ত আর্থিক বৃদ্ধি হলেও কর্মসংস্থান সেই অনুপাতে না হওয়ার জন্য দেশের বর্তমান আর্থিক ব্যবস্থাকে দায়ী করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার মহীশূরের মহারানি আর্টস কলেজের ছাত্রীদের সঙ্গে এক আলাপচারিতায় এমনই দাবি করেন কংগ্রেস সভাপতি। এই বিষয়ে তিনি বলেন, আর্থিক বৃদ্ধি যথোপযুক্ত হলেও কর্মসংস্থান সেইভাবে তৈরি হচ্ছে না। এর কারণ যাদের দক্ষতা রয়েছে তারা আর্থিকসহ অন্যান্য সাহায্য পাচ্ছে না। সিংহভাগ টাকা মাত্র ১৫-২০ মানুষের কাছে চলে গিয়েছে। ব্যাঙ্ক থেকে নীরব মোদী ২২০০০ কোটি টাকা নিয়েছে। ভেবে দেখো এই টাকা যদি তোমাদের দেওয়া হতো তবে কতগুলি ব্যবসা তৈরি করা যেত।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নোটবন্দি এবং জিএসটিকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি তথা লোকসভার সাংসদ রাহুল গান্ধী বলেন, আমি মনে করি নোটবন্দি একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং কোনও ভাবেই তা কার্যকর করা উচিত হয়নি। ভারতীয় অর্থনীতি এবং কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে নোটবন্দি এবং জিএসটি ব্যাপক ক্ষতি করেছে। নোটবন্দিকে যে ভাবে কার্যকর করা হয়েছে সেটা ঠিক নয়। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, মুখ্যআর্থিক উপদেষ্ঠা, অর্থমন্ত্রী কেউই এই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।
প্রসঙ্গত কয়েক মাস পরেই কর্ণাটকে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। দক্ষিণের এই রাজ্যকে নিজেদের দখলে ধরে রাখতে মরিয়া কংগ্রেস। আর সেই জন্য কংগ্রেস সভাপতি তার চলতি কর্ণাটক সফরে নোটবন্দি এবং জিএসটি নিয়েই সমানে বিজেপি বিরোধীতার সুর যাচ্ছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top