News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতাপগড়ে ট্রাক ও টেম্পোর জোরালো সংঘর্ষে মৃত্যু ১০ জন পুন্যার্থীর, ক্ষতিপূরণ ঘোষণা যোগীর
Image

প্রতাপগড়ে ট্রাক ও টেম্পোর জোরালো সংঘর্ষে মৃত্যু ১০ জন পুন্যার্থীর, ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

প্রতাপগড় (উত্তর প্রদেশ), ২৩ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের প্রতাপগড়ে, বারাণসী-লখনউ জাতীয় সড়কে বেপরোয়া ট্রাক ও টেম্পোর জোরালো সংঘর্ষে প্রাণ হারালেন ১০ জন পুন্যার্থী| ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩ জন| শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে প্রতাপগড়ের ফতেনপুর থানা এলাকায়, বারাণসী-লখনউ জাতীয় সড়কে| দুর্ঘটনায় নিহত ১০ জন পুন্যার্থীর মধ্যে ৯ জন হলেন মহিলা| মৃতদের প্রত্যেকের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে| ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ গয়া দত্ত মিশ্রা জানিয়েছেন, শুক্রবার ফতেনপুর থানা এলাকায়, বারাণসী-লখনউ জাতীয় সড়কে ট্রাক ও টেম্পোর জোরালো সংঘর্ষ হয়| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের এবং আহত হয়েছেন কমপক্ষে ৩ জন| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের উদ্ধার করে প্রতাপগড় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (পূর্ব) রাকেশ সিং জানিয়েছেন, ‘শুক্রবার রাণিগঞ্জ এলাকায় চৌহারজন দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন পুন্যার্থীর| ফতেনপুর থানা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে টেম্পোটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জনের, পরে জেলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়| মৃতদের প্রত্যেকের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে|’
ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ গয়া দত্ত মিশ্রা আরও জানিয়েছেন, ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ট্রাকের চালককে| নিহতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| আহতদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, হতাহতদের প্রত্যেকের বাড়ি উত্তর প্রদেশের জৌনপুরে| তাঁরা চৌহারজন দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন| তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা| অকালেই চলে গেলেন ১০ জন|
ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের পরিবার পিছু ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে| পাশাপাশি আহতদের চিকিত্সার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top