News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী
Image

রাষ্ট্রপতি সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১৯ মার্চ৷৷   দিল্লি গিয়ে রাষ্ট্রপতি সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করেছেন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী৷ সোমবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি৷ পাশাপাশি রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়েও রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী৷

এদিন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি ছাড়াও দেখা করেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাবড়েকর, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমার, কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রী অন্তত কুমার, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় অসামরিক পরিবহন রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহার সাথে দেখা করেছেন৷ পাশাপাশি বিজেপি সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অমিত শাহের সাথেও মুখ্যমন্ত্রী দেখা করেছেন৷

এদিন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সহযোগিতা চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রাজ্যের শিক্ষা ক্ষেত্রে প্রসারের জন্য সবরকম সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন৷ কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয় বিদ্যালয়ের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার পাশাপাশি রাজ্যে পিপিপি মডেলে ত্রিপল আইটি গঠনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন৷ সর্বশিক্ষার শিক্ষকদের বেতন নিয়েও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে৷ এছাড়া রাজ্যের বিদ্যালয় গুলির শিক্ষকদের গুণমান বাড়াতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রকাশ জাভরেকর৷

এদিকে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীও রাজ্যকে সবরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন৷ পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে ২৪১ কোটি টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করেছেন তিনি৷ কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রীও রাজ্যকে সবসরকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন৷ রাজ্যের উন্নয়নে এবং কর্মসংস্থানের লক্ষ্যে সিআইপিইটি প্রজেক্ট গড়ে তোলার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী এই প্রজেক্টে আর্থিক অনুদানের ধরন ৫০ঃ৫০ অনুপাতের বদলে ৯০ঃ১০ অনুপাতে রাখার অনুরোধ জানিয়েছেন৷ এদিকে জনঔষুধি কাউন্টারের মাধ্যমে জেনেরিস ওষুধ সরবরাহের নিশ্চিয়তার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সিএন্ডএফ এজেন্ট নিয়োগের আশ্বাস দিয়েছেন৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন রাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে আগরতলা বিমানবন্দরের নাম বীরবিক্রম কিশোর মানিক্য বিমান বন্দরে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top