News Flash

  • Home
  • Uncategorized
  • মশক নিধনে শহরে সোচ্চার বিজেপি
Image

মশক নিধনে শহরে সোচ্চার বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহরে মশদ যন্ত্রণা থেকে মুক্তি দিতে কার্য্যত ব্যর্থ পুর নিগম৷ আর এই ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হল বিজেপির বিভিন্ন সংগঠন৷ সোমবার রাজধানী আগরতলায় মিছিল সংগঠিত করেছে ঐ সংগঠগুলি৷ পরে বিধায়ক আশিষ কুমার সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহার সাথে সাক্ষৎ করেছে৷ প্রতিনিধিরা রাজধানী আগরতলা শহরে মশক যন্ত্রণার কথা তুলে ধরেন৷ পাশাপাশি অবিলম্বে এই ব্যাপারে আগরতলা পুর নিগমের কার্য্যকরী পদক্ষেপ দাবী করেছে৷ জানা গিয়েছে, মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা প্রতিনিধের আশ্বাস দিয়েছেন এই ব্যাপের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

এদিন ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতি, অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক, ত্রিপুরা রিস্কা শ্রমিক সংগ্রাম সমিতি এবং ত্রিপুরা কাষ্ঠশিল্পী সংগ্রাম সমিতির যৌথ উদ্যোগে এদিন শহরে মিছল করা হয়েছে৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বিধায়ক আশিষ কুমার সাহা৷

প্রসঙ্গত রাজধানী আগরতলা শহরে মশার উপদ্রব বেড়ে গিয়েছে৷ এই ব্যাপের পুর নিগমের তরফ থেকে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ নিয়মিত ডিডিটি স্প্রে করা হচ্ছে না৷ এমনকি মশা নিধমে যে কামানের ব্যবস্থা রয়েছে তাও এখন আর চোখে পড়ে না৷

পুর নিগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শহরের বিভিন্ন স্থানে নর্দমাগুলিকে নিয়মিত পরিস্কার করা হচ্ছে না৷ তাতে সেই সব নর্দমায় মশার বংশবিস্তার ঘটছে৷ সেই সাথে শহরের বিভিন্ন এলিগলিতে বর্জ রাখার যেসব বিন রয়েছে সেগুলিও নিয়মিত পরিস্কার করা হচ্ছে না৷ মোটের উপর শহরের জনগণের কাছ থেকে মোটা টাকার কর আদায় করলেও পরিষেবা প্রদানে উদাসীন পুর নিগম৷ এরই প্রতিবাদে এদিন বিজেপির বিভিন্ন সংগঠনের তরফ থেকে যৌথভাবে পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং অবিলম্বে মশদ যন্ত্রণা থেকে মুক্তির দাবী জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top