News Flash

  • Home
  • Uncategorized
  • বালাকোট সেক্টরে পাকিস্তানের গোলায় নিহত একই পরিবারের ৫ জন সদস্য, পাল্টা জবাব ভারতের
Image

বালাকোট সেক্টরে পাকিস্তানের গোলায় নিহত একই পরিবারের ৫ জন সদস্য, পাল্টা জবাব ভারতের

শ্রীনগর, ১৮ মার্চ (হি.স.): পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘন অব্যহত। রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বালাকোট সেক্টরে সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। পাক গোলায় নিহত হয়েছেন একই পরিবারের পাঁচজন। এছাড়াও আহত হয়েছেন ওই পরিবারের আরও ২ জন সদস্য। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই বিষয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি এস পি বৈদ জানিয়েছেন, গোলাবর্ষণের ফলে পুঞ্চের বালাকোট সেক্টরে ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আর ২ জন । আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পাকিস্তানের গোলাবর্ষণের ফলে চৌধুরী মহম্মদ রমজান, তার স্ত্রী, তিন পুত্র নিহত হয়েছেন এবং তার দুই মেয়েকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার সকাল ৭টা ৪৫মিনিট নাগাদ গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। এই বিষয়ে ল্যাফটেনেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন মূলত ভারতীয় গ্রামগুলি এবং লোকালয় লক্ষ্য করে এই গোলাবর্ষণ করেছে পাকিস্তান।
প্রসঙ্গত পাকিস্তানের সংঘর্ষের বিরতি লঙ্ঘনের বিষয়ে বলতে গিয়ে রাজ্যসভা প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, শুধু জানুয়ারি মাসেই ২০৯ বার এবং ফেব্রুয়ারির প্রথম ১২ দিনে ১৪২বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে অবিরাম গোলাবর্ষণ করেছে পাকিস্তান। গত বছর মোট ৮৬০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে সীমান্তে। পাকিস্তান গোলাবর্ষণকে প্রতিহত করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026
Scroll to Top