News Flash

  • Home
  • Uncategorized
  • ৮০০ থেকে ১০০০ বছরের পুরনো পাথরের মূর্তি উদ্ধার পিলাকে
Image

৮০০ থেকে ১০০০ বছরের পুরনো পাথরের মূর্তি উদ্ধার পিলাকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ জোলাইবাড়ি পিলাক পর্যটন কেন্দ্রের মাটি খোদাই করে উদ্ধারকৃত দুটি পাথরের মূর্তি পরীক্ষা করে দেখতে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে পৌঁছেছেন বিশেষজ্ঞরা৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি পিলাক পর্যটন কেন্দ্রের পার্শ্ববর্তী জায়গায় মাটি খুঁড়ে করে বুধবার দুটি মূর্তির সন্ধান পাওয়া গেছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত পাথরের মূর্তিগুলি ৮০০ থেকে ১০০০ বছর পুরনো৷ তবে পিলাক সভ্যতা ৮০০ থেকে ১২০০ শতাব্দী সময়কালের বৌদ্ধসভ্যতা বলে ঐতিহাসিকেরা নির্ণয় করেছেন৷ এলাকায় গিয়ে বিশেষজ্ঞরা এখন এই দুই মূর্তি পরীক্ষা করে দেখছেন৷ মূর্তি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে পিলাকে বসবাসকারীদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ রাজ্যের পর্যটনমন্ত্রী প্রাণজিৎ সিংহরায় এ বিষয়ে জানিয়েছেন, পিলাক পর্যটন কেন্দ্রের  ১০০ মিটার বিস্তীর্ণ এলাকায় খোদাই করলে আরও অনেক পরিমাণে মূর্তি পাওয়া যেতে পারে৷ এখানে দূরদূরান্ত থেকে অনেক দর্শনার্থী – গবেষকরা আসেন৷ কিন্তু দীর্ঘ বামশাসনের অবহেলায় পিলাকের প্রচার হয়নি৷ পিলাক একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে৷ নতুন সরকার এর জন্য পরিকল্পনা গ্রহণ করবে বলে জানান মন্ত্রী সিংহরায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top