News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ, রাজস্থানে ধৃত পাক নাগরিক
Image

ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ, রাজস্থানে ধৃত পাক নাগরিক

বিকানের (রাজস্থান), ১৫ মার্চ (হি.স.): রাজস্থানের বিকানের-এ ভারত-পাকিস্তান সীমান্ত থেকে সন্দেহভাজন এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর জওয়ানরা| বিএসএফ সূত্রের খবর, বৃহস্পতিবার বান্দলি পোস্ট থেকে গ্রেফতার করা হয় সন্দেহভাজন ওই পাকিস্তানি অনুপ্রবেশকারীকে| পরে সন্দেহভাজন ওই ব্যক্তিকে খাজুওয়ালা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে| ধৃত সন্দেহভাজন পাক অনুপ্রবেশকারীর নাম হল, মনজুর খান| পুলিশি জেরায় সে স্বীকার করেছে, তার বাড়ি পাকিস্তানের বহাবলপুর শহরে|
সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার অপরাধে বান্দলি পোস্ট থেকে গ্রেফতার করা হয়েছে মনজুর খান নামে সন্দেহভাজন এক পাকিস্তানি অনুপ্রবেশকারীকে| পরে সন্দেহভাজন ওই ব্যক্তিকে খাজুওয়ালা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে| কী কারণে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করল পাক নাগরিক মনজুর খান, সে বিষয়ে জানতে ধৃতকে জেরা করছেন পুলিশ কর্তারা|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top