News Flash

  • Home
  • Uncategorized
  • হায়দরাবাদ থেকে পাচার হওয়া ২৬ শিশুকে উদ্ধার করল পুলিশ
Image

হায়দরাবাদ থেকে পাচার হওয়া ২৬ শিশুকে উদ্ধার করল পুলিশ

হায়দরাবাদ(তেলেঙ্গানা), ১৫ মার্চ (হি.স.): পাচার হওয়া ২৬ শিশুকে উদ্ধার করল তেলেঙ্গানার পুলিশ। কিছু স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে পুলিশ জানতে পারে যে স্থানীয় একদল ব্যবসায়ী নিজেদের কারখানায় বিনা বেতনে শিশুদের কাজে লাগানোর জন্য বিহার এবং মধ্যপ্রদেশ থেকে দানাপুর এক্সপ্রেস ট্রেন করে প্রায় ২০০ জন শিশুকে পাচার করে তেলেঙ্গানায় নিয়ে আসছে। সেই মতো অভিযান চালিয়ে পাচার হওয়া ২৬ জন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজন পাচারকারীকে।
এই বিষয়ে হায়দরাবাদের জেলা শিশু সুরক্ষা আধিকারিক মহম্মদ ইমতিয়াজ রেহেমান জানিয়েছেন, স্বেচ্ছাসেবী সংস্থার থেকে খবর ছিল যে একদল ব্যবসায়ী দানাপুর এক্সপ্রেস ট্রেনে করে প্রায় ২০০ জন শিশুকে তেলেঙ্গানায় নিয়ে আসছে। সেই মতো রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর, শ্রম দফতর এবং পুলিশের যৌথ অভিযান ২৬ জন শিশুকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। উদ্ধার হওয়া শিশুদের সাইদাবাদের একটি হোমে রাখা হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top