নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ চড়িলাম বিধানসভা কেন্দ্রে ভোট শেষে সারা রাজ্যে ভোটের হার গিয়ে দাঁড়িয়েছে ৯১.৫ শতাংশ৷ গতকাল শান্তিপূর্ণভাবে ১৯চড়িলাম (এস টি) বিধানসভা কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে৷ এই কেন্দ্রে ভোট পড়েছে ৮০.৭৯ শতাংশ৷ এই কেন্দ্রের জন্য কোন পোষ্টাল ব্যালট ইস্যু হয়নি৷ তবে সার্ভিস ভোটার ছিলেন ১১৫ জন৷ আজ সন্ধ্যায় রাজ্য নির্বাচন দপ্তরের আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানান, আগামী ১৫ মার্চ বিশালগড় এস ডি এম অফিসে চড়িলাম কেন্দ্রের ভোট গণনা করা হবে৷ শ্রীরাম তরুণীকান্তি জানান, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে সার্ভিস ভোটার ছিলেন ৬৫৮৫ জন৷ এর মধ্যে ১৭৩০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক ছাড়াও অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক তাপস রায়, দেবাশিষ বসু এবং দেবাশিষ মোদক উপস্থিত ছিলেন৷

চড়িলামে ভোট শেষে ভোটের হার ৯১.৫ শতাংশ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















