News Flash

  • Home
  • Uncategorized
  • সমাজদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ, জানালেন ডিজিপি
Image

সমাজদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ, জানালেন ডিজিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,১২ মার্চ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের স্পষ্ট ঘোষণা রাজ্যের আইন শৃঙ্খলা অক্ষুন্ন রাখতে হবে৷ আর এই ঘোষণাকে বাস্তব রূপ

সাংবাদিক সম্মেলনে ডিজিপি বক্তব্য রাখেন৷ সোমবার তোলা নিজস্ব ছবি৷

দিতে পুলিশ প্রশাসন নিজেদের দায়িত্ব কর্তব্য সঠিক ভাবে পালন করার উপর জোর দিয়েছে৷ শুধু তাই নয় রাজ্যে সমাজদ্রোহীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন যুদ্ধ ঘোষণা করেছে বলে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা৷

সোমবার পুলিশ হেডকোয়র্টারে এক সাংবাদিক সম্মেলনে শ্রীশুক্লা জানান, রাজ্যের অভ্যন্তরে, কিংবা দেশের অভ্যন্তরেও যদি অথবা বিদেশে পালিয়ে থেকে থাকে অপরাধীরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ প্রয়োজনে রেড কর্ণার নোটিশ জারী করে হলেও তাদের ধরা হবে৷ কাউকেই ছাড়া হবে না৷ ডিজিপির দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আজও৷ তবে রবিবার পৃথক স্থানে যে দুটি ঘটনা ঘটেছে সেগুলি তদন্ত করা হচ্ছে৷ তিনি জানান, যেকোন মামলায় তদন্তাকারী পুলিশ অফিসার কিংবা এসম্পর্কিত সংশ্লিষ্ট কোন পুলিশ কর্মীর বিরুদ্ধে যদি কোন ধরনের অভিযোগ আসে তাহলে সেক্ষেত্রেও পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে৷ তিনি জানান, রাজ্যের আট জেলার পুলিশ সুপরাদের সাথে এদিন ভিডিও কনফারেন্স করেছেন৷ তিনি জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনও ভাবেই বিঘ্নিত না হয়৷ তিনি জানান, নির্বাচনের পর বিভিন্ন স্থানে যেসব হিংসার ঘটনা ঘটেছে সেগুলির পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত মোট ৩৫ জনকে ধরা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ তাঁর দাবি রাজ্যে আইনের শাসন কার্যকর করা হবেই৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top