News Flash

  • Home
  • Uncategorized
  • যোধপুরে শ্যুটিংয়ের সেটে অসুস্থ অমিতাভ বচ্চন, উদ্বিগ্ন ভক্তরা
Image

যোধপুরে শ্যুটিংয়ের সেটে অসুস্থ অমিতাভ বচ্চন, উদ্বিগ্ন ভক্তরা

যোধপুর, ১৩ মার্চ (হি.স.): রাজস্থানে শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কিংবদন্তী বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন| রাজস্থানের যোধপুরে ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবির শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৭৫ বছর বয়সি বিগ বি| সোমবার সারারাত ‘ঠগস অফ হিন্দুস্থান’ ছবির শ্যুটিং করেন অমিতাভ বচ্চন| এরপর মঙ্গলবার সকালে ব্লগে অসুস্থতার কথা জানান অমিতাভ বচ্চন নিজেই| কিংবদন্তী অভিনেতার অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন বিগ বি ভক্তরা|
সোমবার সারারাত শ্যুটিং করার ফলেই অমিতাভ বচ্চন অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে| ইতিমধ্যেই চিকিত্সকদের একটি বিশেষ দল চাটার্ড বিমানে করে মুম্বই থেকে যোধপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন| মঙ্গলবার সকালে নিজের ব্লগে শারীরিক অসুস্থতার ইঙ্গিত দিয়ে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘চিকিত্সকরা মুম্বই থেকে আমাকে দেখতে আসছেন, যাতে ফের আমি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াতে পারি| আমি কিছুদিনের জন্য বিশ্রাম নেব|’ উদ্বিগ্ন ভক্তদের প্রতি বিগ বি-র আশ্বাস, শারীরিক অবস্থা নিয়ে তিনিই ভক্তদের জানাবেন| যদিও এ বিষয়ে মুখ খোলেননি ছবির পরিচালক থেকে ইউনিটের কেউই| প্রসঙ্গত, চলতি বছরের ৭ নভেম্বর, দিপাবলীর সময় মুক্তি পাওয়ার কথা ক্যাটরিনা কাইফ এবং ফতিমা সানা শেখ অভিনীত ছবি ‘ঠগস অফ হিন্দুস্থান’| ছবিটির প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top