News Flash

  • Home
  • Uncategorized
  • আজ ডায়রিয়া কবলিত এলাকায় বিশেষজ্ঞ টিম
Image

আজ ডায়রিয়া কবলিত এলাকায় বিশেষজ্ঞ টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ কদমতলায় ডায়ারিয়া আক্রান্ত এলাকা পরিদর্শনে বিশেষজ্ঞ টিম পাঠাবে স্বাস্থ্য দপ্তর৷ আপাতত নতুন কেউ ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হননি৷ তবুও, হঠাৎ ডায়ারিয়ার প্রকোপের কারণ অনুসন্ধানেই আধিকারীকদের দ্রুত রিপোর্ট তৈরি করতে বলেছেন স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মন৷

সোমবার মহাকরণে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক রিপোর্টে জানা গেছে, পানীয় জলের কারণে কেউ ডায়ারিয়ায় আক্রান্ত হননি৷ তবে, প্রকৃত কারণ অনুসন্ধান করে বের করা হবে৷ তাঁর কথায়, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এক বিশেষজ্ঞ টিম কদমতলায় গিয়ে সমস্ত রিপোর্ট সংগ্রহ করবেন৷ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৫জন এবং কদমতলা কম্যুনিটি স্বাস্থ্য কেন্দ্রে ৬ জন ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন৷ তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, কদমতলায় ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে৷ আক্রান্তরা সকলেই চাবাগানের শ্রমিক৷ স্থানীয়দের বক্তব্য, ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে৷

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের হাল ফেরাতে এবং অন্যান্য দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে ১৯ এবং ২০ মার্চ বৈঠক করবেন৷ দপ্তরের আধিকারীকদের বলা হয়েছে, সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসুন৷

এদিন তিনি জানিয়েছেন, আপাতত ২৮২০টি জনবসতিতে জলের উৎস থাকলেও পাইপ লাইনে জল সরবরাহ করা হচ্ছে না৷ তাই দপ্তরকে বলা হয়েছে, জলের উৎস শুকিয়ে গেছে বা শুকিয়ে যাবে কিছুদিনের মধ্যে তা জানানোর জন্য৷ তবে, ১৮টি জনবসতিতে জলের উৎস কম রয়েছে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top