News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার বিধানসভা ভবন ঘেরাও উপলক্ষে কৃষক সমাবেশে স্তব্ধ বাণিজ নগরী
Image

সোমবার বিধানসভা ভবন ঘেরাও উপলক্ষে কৃষক সমাবেশে স্তব্ধ বাণিজ নগরী

মুম্বই, ১১ মার্চ (হি.স.) : একগুচ্ছ দাবিতে সোমবার ১২ মার্চ বিধানসভা ভবন ঘেরাও করবেন মহারাষ্ট্রের কৃষকরা । যার জন্য রবিবার বাণিজ নগরীতে এসে পৌঁছলেন কমপক্ষে ৩০ হাজার কৃষক। কৃষক সমাবেশে কার্যত স্তব্ধ বাণিজ নগরী |আগামীকাল বিধানসভা অভি‌যানকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ।
ঋণ মকুব, ফসলের ন্যা‌য্য দাম, অরণ্যের জমির অধিকার সহ একগুচ্ছ দাবি সিপিএমের কৃষকসভার ডাকে আগামিকাল মহারাষ্ট্রের বিধানসভা ভবন ঘেরাও করবেন কৃষকরা। এই অবসস্থায় গত ৬ মার্চ থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে হাঁটছেন কাতারে কাতারে মানুষ। যার জন্য রবিবার বাণিজ নগরীতে এসে পৌঁছলেন কমপক্ষে ৩০ হাজার কৃষক। কৃষক সমাবেশে কার্যত স্তব্ধ বাণিজ নগরী | আগামীকাল বিধানসভা অভি‌যানকে ঘিরে তোলপাড় হওয়ার আশঙ্কার ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ।
অল ইন্ডিয়া কিষাণ সভার দাবি জমায়েতের লোকসংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। অনেকে তাদের পরিবারের লোকজনকে নিয়েও এসেছেন। কোনও কোনও মহল থেকে আশঙ্কা করা হচ্ছে সোমবার কৃষকদের সংখ্যা ৬০ হাজার ছাপিয়ে ‌যেতে পারে।
তবে আগামীকাল বিধানসভা অভি‌যানকে ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ। পুলিশ আজাদ ময়দানের কাছে পদ‌যাত্র আটকে দেওয়ার পরিকল্পনা করেছে। ফলে তাদের বিক্ষোভ রোখা এখন মুম্বই পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ।
এখন রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন চলছে | এর মধ্যেই এই কৃষক বিক্ষোভে পড়ল ফড়নোবিশ সরকার। গোদের উপরে বিষফোঁড়া হয়েছে শিবসেনা ও এমএনএস। তারা কৃষকদের ওই সমাবেশকে সমর্থন করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top