News Flash

  • Home
  • Uncategorized
  • জয়া বচ্চনকে ‘বলিউড ডান্স গার্ল’ বলায় ভৎর্সনা সুষমা স্বরাজের
Image

জয়া বচ্চনকে ‘বলিউড ডান্স গার্ল’ বলায় ভৎর্সনা সুষমা স্বরাজের

নয়াদিল্লি, ১২ মার্চ(হি.স.) : জয়া বচ্চনকে ‘বলিউড ডান্স গার্ল’ বলায় বিজেপিতে সদ্য যোগ দেওয়া নরেশ আগরওয়ালকে সমালোচনা করলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ৷ সুষমা স্বরাজের টুইটে লেখেন, ‘‘নরেশ কুমার আগরওয়াল বিজেপিতে যোগ দিয়েছেন৷ তাঁকে স্বাগত জানাই৷ কিন্তু জয়া বচ্চনকে তিনি যে মন্তব্য করেছেন তা অনুপযুক্ত ও মোটেই গ্রহণীয় নয়৷’’
সোমবার বিজেপিতে নাম লেখান সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ নরেশ আগরওয়াল৷ বিজেপিতে যোগদানের কারণ হিসাবে তিনি বলেন, ‘‘আমার রাজ্যসভার টিকিট একজন ‘‘বলিউডের ডান্স গার্ল’’কে দিয়ে দেওয়া হয়েছে৷ এর চেয়ে বেদনাদায়ক কি হতে পারে?’’
প্রসঙ্গত এবার সমাজবাদী পার্টির টিকিটে তৃতীয়বার রাজ্যসভায় যেতে চলেছেন জয়া বচ্চন৷ এই টিকিট পাওয়ার দৌড়ে ছিলেন নরেশ আগরওয়াল৷ কিন্তু নরেশের বদলে জয়াকে রাজ্যসভার টিকিটের জন্য মনোনীত করেছেন অখিলেশ যাদব৷ এতেই বেজায় চটে গিয়ে দল ছেড়েছেন তিনি৷
সাংবাদিক সম্মেলনে সেই ক্ষোভের কথাও জানান৷ তাঁর মত এক অভিজ্ঞ রাজনীতিকের বদলে জয়া বচ্চনের মত ‘‘বলিউডের ডান্স গার্ল’’কে দল নির্বাচন করায় ‘‘আহত’’ হয়েছেন তিনি৷ তাই দল ছাড়ার সিদ্ধান্ত নেন৷ নরেশ যখন এই মন্তব্য করেছিলেন তখন পাশেই বসে ছিলেন রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল৷
এদিকে নরেশ আগরওয়ালের দল বদলকে কটাক্ষ করেছেন প্রাক্তন সমাজবাদী পার্টির নেতা অমর সিং৷ তিনি বলেন, নরেশ আগরওয়াল আগেও বহুবার দল বদল করেছেন৷ রাজনীতি জীবনে হাতেখড়ি কংগ্রেসে৷ তিনি রাজনাথ সিং মন্ত্রিসভার সদস্য ছিলেন৷ এরপর বহুজন সমাজ পার্টিতে নাম লেখান৷ পরে সমাজবাদী পার্টিতে আসেন৷ এদিক থেকে তাঁর অনেক অভিজ্ঞতা৷’’
অন্যদিকে জয়া বচ্চনকে তৃতীয় বার অখিলেশ রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনীত করায় খুশি হয়েছেন অমর সিং৷ তিনি জানান, জয়া বচ্চন দলের প্রতি দায়বদ্ধ৷ নরেশের থেকে তিনি অনেক ভাল ও উঁচু মনের রাজনীতিবিদ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top