News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভা নির্বাচন : মনোনয়ন পত্র জমা দিলেন জেটলি, ধর্মেন্দ্র ও রবিশঙ্কর প্রসাদ
Image

রাজ্যসভা নির্বাচন : মনোনয়ন পত্র জমা দিলেন জেটলি, ধর্মেন্দ্র ও রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.): উত্তর প্রদেশ থেকে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| সোমবার উত্তর প্রদেশ বিধানসভা কমপ্লেক্সের ট্যান্ডন হল-এ উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌযর্য সহ শীর্ষ বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি| কেশব প্রসাদ মৌর্য্য ছাড়াও জেটলির মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ বিজেপির প্রধান মহেন্দ্র নাথ পাণ্ডে, উত্তর প্রদেশ মন্ত্রীসভার সদস্য শ্রীকান্ত শর্মা, অনুপমা জয়সওয়াল এবং বিজেপি নেতা হিরো বাজপেয়ী সহ অন্যান্যরা|
অন্যদিকে, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, থাওয়ার চন্দ গেহলট, অজয় প্রতাপ সিং এবং কৈলাশ সোনি| মনোয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহাণ| মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‘মধ্য প্রদেশ থেকে রাজ্যসভার প্রার্থী হওয়ার সুযোগ পাওয়ায় দলের (বিজেপি) প্রতি আমি কৃতজ্ঞ| এই রাজ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ|’ এছাড়াও বিহার থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোয়ন পত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ| রাজ্যসভা নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সোমবার, ১২ মার্চ| ভোট হবে আগামী ২৩ মার্চ|
অন্যদিকে, মহারাষ্ট্র থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে এদিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী কুমার কেটকার| বিহার থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা মনোজ ঝা এবং এ করিম|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top