News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ এক জঙ্গি
Image

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ এক জঙ্গি

শ্রীনগর ১ মার্চ (হি.স.): উপত্যকায় শান্তি ফেরানোর চেষ্টা করলেও বারবার জঙ্গিদের আক্রমণের জন্য তা সফল হতে দিচ্ছে না বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা জঙ্গিদেরখুঁজে বের করতে চলছে সেনা অভিযান চলছে। হোলিতেও জম্মু–কাশ্মীরে থামল না সেনা–জঙ্গি সংঘর্ষ। বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে বান্দিপোরা জেলারহাজিনের সুকুর দিন মহল্লায় এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনাবাহিনীর ১৩ রাষ্ট্রীয় রাইফেল্‌স এবং রাজ্য পুলিশের এসওজি। জম্মু ও কাশ্মীরের বন্দিপোরায়হাজিন এলাকায় সেনা জঙ্গি গুলির লড়াইয়ে এক জঙ্গি ইতিমধ্যে নিকেশ হয়েছে। জানা গিয়েছে, এদিন ভোর থেকে হাজিন এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় এক জঙ্গির। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে। জানা গিয়েছে এদিন যৌথবাহিনীকেএগোতে দেখে লুকিয়ে থাকা স্থান থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গি। তৎক্ষণাৎ পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। অবশেষে সকালের দিকে খতম হয় এক জঙ্গি। এরপরইএলাকা ঘিরে ফেলে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় সেনাবাহিনী। মৃতদেহের পাশ থেকে একটি একে–৪৭ রাইফেলও উদ্ধার করেছে সেনা। সংঘর্ষ চলাকালীনই স্থানিয় বাসিন্দারাবেরিয়ে এসে সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে সেনা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top