News Flash

  • Home
  • Uncategorized
  • ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম দুই মহিলা সহ চারজন মাওবাদী, উদ্ধার দু’টি এসএলআর রাইফেল
Image

ঝাড়খণ্ডে এনকাউন্টারে খতম দুই মহিলা সহ চারজন মাওবাদী, উদ্ধার দু’টি এসএলআর রাইফেল

রাঁচি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত পালামু জেলায় মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| সোমবার সকালে পালামু জেলার লালাঘাঁটি-নৌদিহা এলাকায়, ছাত্তেরপুর থানার অন্তর্গত মাতাঙ্গা পাহাড়ের কাছে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত চারজন মাওবাদী| নিহত চারজন মাওবাদীর মধ্যে দু’জন মহিলা মাওবাদীও রয়েছে| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি এসএলআর রাইফেল|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে নিরাপত্তা বাহিনী খবর পায় পালামু জেলার লালাঘাঁটি-নৌদিহা এলাকায়, ছাত্তেরপুর থানার অন্তর্গত মাতাঙ্গা পাহাড়ের কাছে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সকালে মাতাঙ্গা পাহাড়ের কাছে মাওবাদী দমন অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৩৪ ব্যাটেলিয়ান এবং ঝাড়খণ্ড পুলিশ| সকাল ৮.৩০ মিনিট নাগাদ শুরু হয় গুলির লড়াই| নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন মহিলা মাওবাদী সহ মোট চারজন মাওবাদী| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি এসএলআর রাইফেল| ওই এলাকায় আর কোনও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হতে গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|
পালামু সুপারিনটেনডন্ট অফ পুলিশ (এসপি) ইন্দ্রজিত্ মাহাথা জানিয়েছেন, নিহত মাওবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| সূত্রের খবর, নিহত মাওবাদীদের মধ্যে একজনের নাম হল, বসন্ত যাদব (সাব জোনাল কমান্ডার)| তার মাথার দাম ধার্য হয়েছিল পাঁচ লক্ষ টাকা|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top