News Flash

  • Home
  • Uncategorized
  • ইটাহারে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে চালক সহ মৃত ২, আহত ৫
Image

ইটাহারে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে চালক সহ মৃত ২, আহত ৫

রায়গঞ্জ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর দিনাজপুরের ইটাহারে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দু’জনের| দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন আরও পাঁচজন| সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার অন্তর্গত তিলনা এলাকায়, বালুরঘাট-ইটাহার রাজ্য সড়কে| দুর্ঘটনায় মৃতদের নাম হল, সাইদুল হক (৪২) ও মান্নান হোসেন (৪০)| কমবেশি আহত অবস্থায় পাঁচজনকে প্রথমে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়| পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রত্যেককে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকালে দশ চাকার একটি ইটবোঝাই লরি বালুরঘাট অভিমুখে যাচ্ছিল| সেই সময় ভুটভুটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইটবোঝাই লরির চালক| উল্টোদিক থেকে আসা বালিবোঝাই লরির সঙ্গে দশ চাকার লরির মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বালিবোঝাই লরির চালক সাইদুল হক ও খালাসি মান্নান হোসেনের| ইটবোঝাই লরির চালক সহ পাঁচজন গুরুতর আহত হন| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় পাঁচজনকে প্রথমে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়| পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে প্রত্যেককে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনার খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ| দুর্ঘটনাগ্রস্ত লরি দু’টিকে আটক করেছে পুলিশ|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top