News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে বিএসএফের ঢিলেঢালা নজরদারী, বাড়ছে বাইক পাচার
Image

সীমান্তে বিএসএফের ঢিলেঢালা নজরদারী, বাড়ছে বাইক পাচার

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২১ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের সীমান্ত গ্রামগুলিতে চুরির ঘটনা অব্যাহত রয়েছে৷ কাঁটাতারের বেড়া দেওয়ার পরও চোরের তান্ডব থেকে রেহাই পাচ্ছেন না সীমান্ত এলাকার বাসিন্দারা৷ মঙ্গলবার গভীর রাতে কমলাসাগরের মধুপুরের পূর্ণ সেনাপতি পাড়া থেকে একটি বাইক চুরি হয়েছে৷ বাইকের মালিক প্রদীপ দেববর্মা এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ বাইকটি ঘরের বারান্দায় ছিল৷ বুধবার সকালে ঘুম থেকে উঠে প্রদীপবাবু দেখতে পান বাইকটি নেই৷ সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানান৷ ২নং এন সি পাড়া আদর্শ কলোনী সীমান্ত এলাকা দিয়ে বাইকটি বাংলাদেশে পাচার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ এই সীমান্ত দিয়ে ইতিপূর্বেও কাঁটাতারের বেড়া কেটে চোরেরা বেশ কয়েকটি চুরির ঘটনা সংগঠিত করেছে বলে অভিযোগ৷ সীমান্তে বিএসএফ পাহাড়ার দায়িত্বে থাকলেও তারা সঠিকভাবে পাহাড়া দিচ্ছে না বলে অভিযোগ৷ বিএসএফের গাফিলতিরে সুযোগকে কাজে লাগিয়েই চোরের দল সীমান্ত ডিঙ্গিয়ে এসে এসেব চুরির ঘটনা সংগঠিত করে চলেছে৷ তাতে ক্ষোভে ফঁুসেেছন সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ৷ সীমান্তে টহলদারী বাড়ানোর জন্য এলাকাবাসী জোরালো করার দাবী জানিয়েছেন৷ সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ আশা করেছিলেন কাঁটাতারের বেড়া হয়ে গেলে সীমান্ত অপরাধ ও চুরি ডাকাতির ঘটনা হ্রাস পাবে৷ কিন্তু, তা হ্রাস পায়নি৷ সে কারণেই সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবী উঠেছে৷ এদিকে, পুলিশ ঘটনার তদন্ত করেছে৷ তবে, বাইকটি উদ্ধার করতে পারেনি পুলিশ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top