News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএম বিভ্রাট সহ ভোট প্রক্রিয়ার খোঁজ নিলেন মুখ্য নির্বাচন কমিশনার
Image

ইভিএম বিভ্রাট সহ ভোট প্রক্রিয়ার খোঁজ নিলেন মুখ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ ইভিএম বিভ্রাটকে ঘিরে নির্বাচন নিয়ে রাজ্যে যে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বিস্তারিত খোঁজ খবর নিল নির্বাচন কমিশন৷ বুধবার ভিডিও কনফারেন্সিংয়ে মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি এবং আটটি জেলার জেলা শাসকের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন৷ সিপিএম ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে তিনটি বুথে পুণঃনির্বাচন এবং ১৩টি বিধানসভা কেন্দ্রে ইভিএমে প্রাপ্ত ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার দাবী নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে৷

সূত্রের খবর, এদিন মুখ্য নির্বাচন কমিশনার ভোটের দিন বিরাট সংখ্যায় ভোট যন্ত্রাংশে গোলযোগ দেখা দেওয়ার কারণ জানতে চেয়েছেন৷ পাশাপাশি রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ণ উঠেছে তার যৌক্তিকতা কতটা রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছেন৷ সূত্রের দাবী, সিপিএম যে অভিযোগগুলি কমিশনে জমা দিয়েছে তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া সম্ভব সেই বিষয়েও এদিন ভিডিও কনফারেন্সিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জেলা শাসকদের কাছ থেকে ভোটের দিনের নির্বাচনী প্রক্রিয়ার সমস্ত রিপোর্ট নিয়েছেন৷

উল্লেখ্য, টাকারজলা বিধানসভা কেন্দ্রে তিনটি বুথে সিপিএম পুণঃনির্বাচনের দাবী জানিয়েছে৷ তাছাড়া, পানিসাগর, সিমনা, ধর্মনগর, টাকারজলা, রাধাকিশোরপুর, মাতাবাড়ি, বাঘমা, আশারামবাড়ি, মোহনপুর, বনমালীপুর, মান্দাইবাজার, সূর্যমণিনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে প্রাপ্ত ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার দাবী জানিয়েছে৷ সূত্রের খবর, এদিন মুখ্য নির্বাচন কমিশনার ঐ কেন্দ্রগুলিতে কী পরিমাণ ইভিএম গোলযোগ দেখা দিয়েছিল এবং ভোট প্রক্রিয়া চালু রাখার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই বিষয়ে জেনে নিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারীকের কাছ থেকে৷ সূত্রের দাবি, মুখ্য নির্বাচন আধিকারীক ভোটের দিন মকপোল মিলিয়ে বিভিন্ন বুথে ৬৯৪ টি ভোট যন্ত্রাংশে গোলযোগ দেখা দিয়েছিল, সেই তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছেন৷ পাশাপাশি সমস্ত ভোট যন্ত্রাংশ বদল করা হয়েছে তাও তিনি কমিশনকে জানিয়েছেন৷ এদিকে, এখনও তিনটি বুথে পুণঃনির্বাচনের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি কমিশন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top