News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রুডোর পার্টিতে খালিস্তানি জঙ্গি যশপাল, বিতর্কের মাঝে বিবৃতি কানাডা পিএমও-র
Image

ট্রুডোর পার্টিতে খালিস্তানি জঙ্গি যশপাল, বিতর্কের মাঝে বিবৃতি কানাডা পিএমও-র

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): পরিবারের সঙ্গে সাত দিনের জন্য ভারত সফরে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো| সপরিবারে ইতিমধ্যে রাজধানী দিল্লি, আগ্রার তাজমহল, আহমেদাবাদে সবরমতি আশ্রম, অমৃতসরের স্বর্ণ মন্দির এবং দিল্লির জামা মসজিদ পরিদর্শন করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো| সম্প্রতি, গত ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ে একটি হাইপ্রোফাইল পার্টির আয়োজন করা হয়| ওই পার্টিতে এসেছিলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা শাহরুখ খান, আমির খান, ফারহান আখতার, অনুপম খের প্রমুখরা| একাধিক তারকার সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ছবি ভাইরাল হয়ে যায়| একই সঙ্গে ভাইরাল হয়েছে আরও দু’টি ছবি| একটি ছবিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফির সঙ্গে দেখা যাচ্ছে খালিস্তানি জঙ্গি যশপাল আটওয়ালকে| অপর একটি ছবিতে কানাডিয়ান মন্ত্রী অমরজীত সোহির সঙ্গে ছবি তুলেছেন খালিস্তানি জঙ্গি যশপাল আটওয়াল| হাইপ্রোফাইল পার্টিতে খালিস্তানি জঙ্গি যশপালকে আমন্ত্রণ ও তার উপস্থিতি বিতর্কের সৃষ্টি করেছে|
এ প্রসঙ্গে বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামী বলেছেন, ‘আমরা ব্র্যাকগ্রাউন্ড চেক করিনি, সেটাই আমাদের ভুল ছিল| কানাডিয়ানরা বলে থাকেন, আমরা খালিস্তানিদের সমর্থণ করি না| অথচ তাকে (খালিস্তানি জঙ্গি) অনুমতি দিল কিভাবে|’ গুরুদাসপুরের (পঞ্জাব) কংগ্রেস সাংসদ সুনীল জাখার বলেছেন, ‘ভারত সরকার, বিশেষ করে পঞ্জাবের মানুষের অনুভূতিকে শ্রদ্ধা করা উচিত ট্রুডোর| তিনি রাষ্ট্রের প্রধান| তিনি আশ্বাস দিয়েছিলেন কানাডা কখনইসন্ত্রাসবাদকে সমর্থণ করবে না|’
এদিকে, খালিস্তানি জঙ্গি যসপাল আটওয়ালকে মুম্বইয়ের হাইপ্রোফাইল পার্টিতে আমন্ত্রণ প্রসঙ্গে কানাডা পিএমও-র তরফে জানানো হয়েছে, ‘ওই ব্যক্তিকে (খালিস্তানি জঙ্গি যসপাল আটওয়াল) কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ করা উচিত নয়| তার আমন্ত্রণ বাতিল করা হয়েছে| কীভাবে এমনটা হল তা আমরা খতিয়ে দেখছি|’ কানাডা পিএমও আরও জানিয়েছে, ‘এই বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়া উচিত যে, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রতিনিধি দলের অংশ নেন| প্রধানমন্ত্রীর দফতর থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি|’ উল্লেখ্য, ১৯৮৬ সালে ভ্যানকুভার দ্বীপে পঞ্জাবের মন্ত্রী মলকিয়াত সিং সিধুকে হত্যার চেষ্টার অভিযোগে দোষীসাব্যস্ত হয়েছিল যশপাল আটওয়াল| সিধুর গাড়িতে হামলাকারী চারজনের মধ্যে যশপাল আটওয়াল ছিলেন একজন|
ট্রুডোর পার্টিতে খালিস্তান জঙ্গি, উদ্বেগ প্রকাশ স্বামীর
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হাইপ্রোফাইল পার্টিতে খালিস্তানি জঙ্গি যশপাল আটওয়ালকে আমন্ত্রণ ও তার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিজেপি ও কংগ্রেস| উদ্বেগ প্রকাশ করেছেন কানাডায় নিযুক্ত প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত বিষ্ণু প্রকাশও| ট্রুডোর হাইপ্রোফাইল পার্টিতে খালিস্তানি জঙ্গি যশপাল আটওয়ালের উপস্থিতি প্রসঙ্গে বিজেপি নেতা সুব্রহ্মণম স্বামী বলেছেন, ‘আমরা ব্র্যাকগ্রাউন্ড চেক করিনি, সেটাই আমাদের ভুল ছিল| কানাডিয়ানরা বলে থাকেন, আমরা খালিস্তানিদের সমর্থণ করি না| অথচ তাকে (খালিস্তানি জঙ্গি যশপাল আটওয়াল) অনুমতি দিল কিভাবে|’ গুরুদাসপুরের (পঞ্জাব) কংগ্রেস সাংসদ সুনীল জাখার বলেছেন, ‘ভারত সরকার, বিশেষ করে পঞ্জাবের মানুষের অনুভূতিকে শ্রদ্ধা করা উচিত ট্রুডোর| তিনি রাষ্ট্রের প্রধান| তিনি আশ্বাস দিয়েছিলেন কানাডা কখনইসন্ত্রাসবাদকে সমর্থণ করবে না|’
ট্রুডোর পার্টিতে খালিস্তানি জঙ্গি যশপাল আটওয়ালের উপস্থিতি প্রসঙ্গে কানাডায় নিযুক্ত প্রাক্তন ভারতীয় রাষ্ট্রদূত বিষ্ণু প্রকাশ বলেছেন, ‘ট্রুডোর সফরকে স্বাগত| উভয় দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক| খালিস্তানি ইস্যুর কারণে আমাদের সম্পর্কে মেঘ ঘনিয়ে এসেছে| খালিস্তানি জঙ্গিদের প্ল্যাটফর্ম প্রদানকারী একমাত্র দেশ হল কানাডা| এটা উদ্বেগের বিষয়|’
এদিকে, খালিস্তানি জঙ্গি যশপাল আটওয়ালকে মুম্বইয়ের হাইপ্রোফাইল পার্টিতে আমন্ত্রণ প্রসঙ্গে কানাডা পিএমও-র তরফে জানানো হয়েছে, ‘ওই ব্যক্তিকে (খালিস্তানি জঙ্গি যশপাল আটওয়াল) কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ করা উচিত নয়| তার আমন্ত্রণ বাতিল করা হয়েছে| কীভাবে এমনটা হল তা আমরা খতিয়ে দেখছি|’ কানাডা পিএমও আরও জানিয়েছে, ‘এই বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়া উচিত যে, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রতিনিধি দলের অংশ নেন| প্রধানমন্ত্রীর দফতর থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি|’ খালিস্তানি জঙ্গি প্রসঙ্গে কানাডিয়ান বিজ্ঞান ও ক্রীড়া মন্ত্রী ক্রিস্টি ডানকান জানিয়েছেন, ‘ওই ব্যক্তিকে অবশ্যই আমন্ত্রণ করা উচিত হয়নি| আমন্ত্রণ এখন বাতিল করা হয়েছে| আমরা বিষয়টি খতিয়ে দেখছি|’
উল্লেখ্য, ১৯৮৬ সালে ভ্যানকুভার দ্বীপে পঞ্জাবের মন্ত্রী মলকিয়াত সিং সিধুকে হত্যার চেষ্টার অভিযোগে দোষীসাব্যস্ত হয়েছিল যশপাল আটওয়াল| সিধুর গাড়িতে হামলাকারী চারজনের মধ্যে যশপাল আটওয়াল ছিলেন একজন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top