News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনের জন্য পরীক্ষার সূচি নিয়ে সংকটে মধ্যশিক্ষা পর্ষদ
Image

নির্বাচনের জন্য পরীক্ষার সূচি নিয়ে সংকটে মধ্যশিক্ষা পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ বিধানসভা নির্বাচনের জন্য ঘোর সংকটে মধ্যশিক্ষা পর্ষদ৷ ইতিপূর্বে দ্বাদশের পরীক্ষা সূচী বদল করা হয়েছিল বিধানসভা নির্বাচনের জন্য৷ আবারও দ্বাদশের একটি পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে চড়িলাম বিধানসভা কেন্দ্রে নির্বাচনের জন্য৷ এখন নয়া সংযোজন, ১৩ মার্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়েও দুশ্চিন্তায় পড়েছে পর্ষদ৷

এবিষয়ে পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব বলেন, এবছর দ্বাদশ এবং মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভিষণ সমস্যায় পড়তে হচ্ছে৷ ইতিপূর্বে দ্বাদশের পরীক্ষার সূচী বদল করা হয়েছে৷ ৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, বিধানসভা নির্বাচনের জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে৷ ৮ মার্চ থেকে দ্বাদশের পরীক্ষা শুরু হবে৷ স্বাভাবিকভাবেই, দ্বাদশের পরীক্ষা সমাপ্ত হওয়ার তারিখ পিছিয়েছে৷ ৬ এপ্রিল দ্বাদশের পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন ৯ এপ্রিল তা সমাপ্ত হবে৷ তাতেও নিস্তার নেই পর্ষদের৷

তাঁর কথায়, এখন আবার পরীক্ষার সূচী বদল করতে হচ্ছে৷ চড়িলাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন ১২ মার্চ৷ ওই একই দিনে দ্বাদশেরও পরীক্ষা রয়েছে৷ ফলে, ভোটের দিন পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না৷ কারণ, ভোটারদের মধ্যে পরীক্ষার্থীও থাকতে পারেন৷ তাই, ১২ মার্চের দ্বাদশের পরীক্ষা পিছিয়ে সবশেষে নেওয়া হবে৷  সেক্ষেত্রে দ্বাদশেরর পরীক্ষার সমাপ্তির দিনও বদল হবে৷ কিন্তু, এরথেকেও আরো বড় সমস্যা হল ১৩ মার্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা নিয়ে৷ কারণ, ১২ মার্চ চড়িলাম কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হলে ১৩ মার্চ চড়িলাম সুকলে পরীক্ষা নেওয়া কতটা সম্ভব হবে, সেবিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷ পর্ষদ সভাপতি জানিয়েছেন, বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, কমিশন এবিষয়ে পথ খঁুজে বের করবে, আশা করছি৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top