News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলকে ‘বাচ্চা’ বলে কটাক্ষ বি এস ইয়েদুরাপ্পার
Image

রাহুলকে ‘বাচ্চা’ বলে কটাক্ষ বি এস ইয়েদুরাপ্পার

বেঙ্গালুরু(কর্ণাটক), ২১ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটক বিধানসভা নির্বাচনকে ঘিরে বাকযুদ্ধ চরমে উঠেছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। বুধবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে ‘বাচ্চা’ বলে কটাক্ষ করেছেন। এই বিষয়ে বি এস ইয়েদুরাপ্পা বলেন, ‘কর্ণাটকে কংগ্রেস সভাপতির উপস্থিতি বিজেপিকে ১৫০-র বেশি আসন পেতে সাহায্য করবে।’ এছাড়াও কংগ্রেস মুক্ত কর্ণাটক গড়ার ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি এদিন বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ কর্ণাটকের উদুপিতে জন সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘সুযোগ এসেছে মানুষের ক্ষোভকে ভোটে পরিণত করার সিদ্দারামাইয়া সরকারকে ক্ষমতাচ্যূত করে বিজেপি সরকারকে ফিরিয়ে আনার ।’
প্রসঙ্গত, গুজরাট নির্বাচনে বিজেপিকে জোর টক্কর দিয়েছিল কংগ্রেস। এবার দক্ষিণ ভারতে নিজেদের শেষ গড় বিজেপির আগ্রাসন থেকে রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। তাই দুই তরফে মধ্যে চরমে উঠেছে বাকযুদ্ধ। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে কর্ণাটকে এসে একাধিক জনসভা করেছেন রাহুল গান্ধী। বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে এবং বীরাপ্পা মইলিকে নিয়ে কর্ণাটক একাধিক জেলা চষে বেরিয়েছিলেন রাহুল গান্ধী। অন্যদিকে কর্ণাটকে একাধিক জনসভা করে চলেছেন অমিত শাহ।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top