News Flash

  • Home
  • Uncategorized
  • মনোনয়নপত্র জমা দিলেন চড়িলামের সিপিএম প্রার্থী পলাশ দেববর্মা
Image

মনোনয়নপত্র জমা দিলেন চড়িলামের সিপিএম প্রার্থী পলাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ ফেব্রুয়ারি৷৷ ১৯ চড়িলাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনে সিপিআই(এম) প্রার্থী পলাশ দেববর্মা মনোনয়নপত্র জমা দিয়েছেন মঙ্গলবার৷ রমেন্দ্র নারায়ণ দেববর্মার মৃত্যুতে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল৷ তাই এই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মার্চ ও ভোটগণনা হবে ১৫ মার্চ৷ চড়িলাম বিধানসভার আসনে শুধুমাত্র সিপিএম প্রার্থীই মনোনয়নপত্র জমা দিতে পারবেন৷ অন্য দলের প্রার্থীরা আগেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন৷

নতুন প্রার্থী পলাশ দেববর্মা মঙ্গলবার দুপুরে বিশালগড় মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার সমিত রায় চৌধুরীর হাতে মনোনয়নপত্র তুলে দেন৷ মনোনয়নপত্র দাখিল শেষে তিনি জানান সারা রাজ্যের ন্যায় চড়িলাম বিধানসভা কেন্দ্রেও তিনি শান্তি ও সম্প্রীতি রক্ষা করার কাজ করবেন৷ প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দিলীপ রায়ও৷ প্রসঙ্গত, সোমবারই সিপিএম এই কেন্দ্রের নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে পলাশ দেববর্মার নাম ঘোষণা করেছিল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top