News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বগুরু হবে ভারত, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের
Image

বিশ্বগুরু হবে ভারত, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): ভারতকে বিশ্বগুরুতে পরিণত করার আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বুধবার রাজধানী দিল্লিতে ‘জল মিট্টি রথযাত্রা’অনুষ্ঠানে বক্তব্য রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, অন্য দেশের জনগণের হৃদয়ের মধ্যে ত্রাস তৈরি করার জন্য আমরা শক্তিশালী হতে চাই না। আমরা সমৃদ্ধশালী ভারত গড়তে চাই। যাতে করে আগামীদিনে সে বিশ্বগুরু হয়ে ওঠে।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আরও বলেন, উন্নত রাষ্ট্র গঠন করাই এই রথযাত্রার মূল উদ্দেশ্য। অন্য রথযাত্রা থেকে এই রথযাত্রা একেবারে ভিন্ন। কোনও সরকার গঠন করার জন্য বা ফেলে দেওয়ার জন্য এই রথযাত্রার আয়োজন করা হয়নি। রাষ্ট্র গঠন এই রথযাত্রার মূল উদ্দেশ্য। আমরা আমাদের দেশকে স্বাধীন, শক্তিশালী এবং সমৃদ্ধশালী রূপে দেখতে চাই। এই ‘জল মিট্টি রথযাত্রা’-র মাধ্যমে মানুষ দেশের চারধাম থেকে জল এবং মাটি নিয়ে আসবে।

উল্লেখ্য, বিজেপির পক্ষ থেকে রাষ্ট্র রক্ষা মহাযজ্ঞের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে সেই উপলক্ষ্যে বিজেপির তরফ থেকে ‘জল মিট্টি রথযাত্রা’-র আয়োজন করা হয়েছে। এই রথযাত্রা মাধ্যমে দেশের চারধাম থেকে জল এবং মাটি নিয়ে আনা হবে যেগুলি যজ্ঞে ব্যবহার করা হবে। মহাযজ্ঞের জন্য দিল্লির লালকেল্লা সামনে ১০৮টি কুণ্ড তৈরি করা হয়েছে। যেখানে উপস্থিত থাকবেন ২১০০ পুরোহিত এবং ৫১০০০ পুণ্যার্থী। ১১১১ ব্রাহ্মণ ২.২৫ কোটি মন্ত্র পাঠ করবেন। সাতদিন ধরে চলবে এই ‘মহাযজ্ঞ’। ১৮ই মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত চলবে এই ‘মহাযজ্ঞ’।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top