News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে প্রতিদিন জওয়ানরা শহিদ হচ্ছেন আর আমরা পকোড়া ভাজার কথা বলছি : সঞ্জয় রাউত
Image

কাশ্মীরে প্রতিদিন জওয়ানরা শহিদ হচ্ছেন আর আমরা পকোড়া ভাজার কথা বলছি : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : জঙ্গি হামলা ও সীমান্তে পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ফলে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে কাশ্মীর উপতক্যা। আর সেই প্রসঙ্গে টেনে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত।
এই বিষয়ে তিনি বলেন, কাশ্মীরে প্রতিদিন জওয়ানরা শহিদ হচ্ছেন। গতকাল ওখানকার একটি হাসপাতালে গুলি চলেছে। আর আমরা পকোড়া ভাজার কথা বলছি। এখনও যদি বিষয়টিকে (কাশ্মীর সমস্যা) গুরুত্ব না দিই তবে দিল্লিতে বসে পকরা ভাজার পরিস্থিতি তৈরি হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার কাশ্মীরের একটি হাসপাতালে লস্কর-ই-তৈবার জঙ্গি পুলিশের হাত থেকে পালানোর জন্য পুলিশের রাইফেল কেড়ে নিয়ে পুলিশকর্মীদের দিকে গুলি চালাতে শুরু করে। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান দুই পুলিশকর্মী। পরে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ওই জঙ্গিরা। কিন্তু এদিকে রাজধানী দিল্লিতে দেশের দুই প্রধান দল বিজেপি এবং কংগ্রেস পকোরা রাজনীতি নিয়ে নিজেদের মধ্যে তরজায় জড়িয়ে পড়েছেন। সেই ঘটনাকে বিদ্রূপ করে ও কাশ্মীর সমস্যার সমাধানের দাবিতে শিবসেনা সাংসদ এই রকম মন্তব্য করেছে বলে সূত্রের দাবি। এর আগেও কাশ্মীর সমস্যা নিয়ে একাধিকবার সরব হয়েছে সাংসদ সঞ্জয় রাউত।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top