News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তিশালী ভূকম্পনে তাইওয়ানে ভেঙে পড়ল হোটেল-বহুতল, মৃত ৪
Image

শক্তিশালী ভূকম্পনে তাইওয়ানে ভেঙে পড়ল হোটেল-বহুতল, মৃত ৪

তাইপি (তাইওয়ান), ৭ ফেব্রুয়ারি (হি.স.): জোরালো ও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের পূর্ব উপকূল| ‘ভয়ঙ্কর’ ভূকম্পন অনুভূত হয়েছে তাইওয়ানের পূর্ব উপকূলের বন্দর শহর হিউয়ালিয়েন-এ| ভূমিকম্পের ঝাঁকুনিতে শুধুমাত্র হিউয়ালিয়েন শহরেই ভেঙে পড়েছে পাঁচটি বহুতল| ফাটল ধরেছে রাস্তায়| ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের| জখম হয়েছেন অন্তত ২২৫ জন| তাঁদের মধ্যে অন্তত ২৪ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| ভূমিকম্পের ঝাঁকুনিতে আরও কিছু বাড়িঘরও ভেঙে পড়েছে| তাই প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে|
স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১১.৫০ মিনিট নাগাদ ৬.৪ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয় তাইওয়ানে| শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে তাইওয়ানের পূর্ব উপকূলের বন্দর শহর হিউয়ালিয়েন-এ| ৬.৪ তীব্রতার ভূমিকম্পের কিছু পরই আফটার শক অনুভূত হয়| ভূমিকম্পের উত্সস্থল ছিল তাইওয়ানের পূর্ব উপকূলের বন্দর শহর হিউয়ালিয়েন থেকে ২১ কিলোমিটার উত্তর-পূর্বে|
জোরালো ভূমিকম্পের তীব্রতায় হিউয়ালিয়েন শহরে ভেঙে পড়েছে পাঁচটি বহুতল| এছাড়াও একটি হোটেল, একটি মিলিটারি হাসপাতাল ও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে| ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের| মার্শাল নামক একটি হোটেলের নিম্নাংশ ভেঙে পড়ে, এছাড়াও অন্য একটি হোটেলের একাংশ হেলে যাওয়ায় আটকে পড়েন বহু মানুষ| ফলে, প্রাথমিকভাবে উদ্ধারকাজ চালাতে গিয়ে সমস্যা পড়েন উদ্ধারকারী দলের জওয়ানরা| ক্রেনের সাহায্যে উপরতলার মানুষদের উদ্ধার করা হয়| প্রশাসনের তরফে জানানো হয়েছে, মার্শাল হোটেলে মৃত্যু হয়েছে একজনের, এছাড়া একজনের মৃত্যু হয়েছে আবাসিক বহুতলে| বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| আহত অবস্থায় অন্তত ২২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, দু’টি টেকটনিক প্লেটের জংশনের কাছেই অবস্থান তাইওয়ানের| তাই প্রায়ই কেঁপে ওঠে তাইওয়ান| গত রবিবারই দু’ঘন্টার ব্যবধানে পাঁচ বার ভূকম্পন অনুভূত হয়েছে তাইওয়ানে| প্রশাসনের মতে, ‘গত ১০ বছরের বেশি সময়ে হিউয়ালিয়েন শহরে এত জোরালো ভূমিকম্প হয়নি|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top