News Flash

  • Home
  • Uncategorized
  • রাফায়েল কেলেঙ্কারি নিয়ে নিরব প্রধানমন্ত্রী, আক্রমণ রাহুলের
Image

রাফায়েল কেলেঙ্কারি নিয়ে নিরব প্রধানমন্ত্রী, আক্রমণ রাহুলের

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপনের জবাবি ভাষণ প্রধানমন্ত্রীর| জবাবি ভাষণ দিতে গিয়ে বুধবার সংসদে বিরোধীদের তুমুল হইহট্টগোলের মধ্যে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিরোধীদের তুমুল হট্টগোলের কারণে প্রধানমন্ত্রী এক সময় বললেন, ‘বিরোধীদের প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই আছে| তবে, ব্যাঘাত ঘটানোর অধিকার নেই|’ তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর ভাষণের মাঝেই হইহট্টগোল করতে থাকেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা| কংগ্রেসের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা একটি পরিবারের গান গেয়ে গিয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেননি|’
জবাবি ভাষণকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘এক ঘন্টারও বেশি সময় ধরে তিনি বক্তব্য রেখেছেন, অথচ রাফায়েল চুক্তি সম্পর্কে একটি শব্দও খরচ করেননি| তিনি (প্রধানমন্ত্রী) কৃষকদের সম্পর্কে কোনও কথা বলেননি, কথা বলেননি যুবকদের কর্মসংস্থান নিয়ে| সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য ছিল|’ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আরও বলেছেন, ‘আমার মনে হয় মোদী জি ভুলে গিয়েছেন, তিনি এখন প্রধানমন্ত্রী| গত চার বছরে তাঁর সরকার কি কাজ করেছে, সে বিষয়ে তিনি জবাব দিতে বাধ্য| তাঁকে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং সর্বদা বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ করতে হবে|’
রাফায়েল চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কখনই দুর্নীতি বরদাস্ত করবেন না| অথচ, এখন রাফায়েল কেলেঙ্কারিতে যারা জড়িত তাদের রক্ষা করছেন| রাফায়েল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী কেন চুপ? বিমান কিনতে কত টাকার চুক্তি হয়েছিল?’ শুধু রাহুল গান্ধীই নন, প্রধানমন্ত্রী এদিন আক্রমণ করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর| শশীর কথায়, ‘প্রধানমন্ত্রী খুব ভালো বক্তা হতে পারেন| কিন্তু, তাঁর বক্তব্য অর্ধ সত্য|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top