News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী আসছেন ৮ই, শান্তিরবাজারের বদলে সমাবেশ হবে সোনামুড়ায়
Image

প্রধানমন্ত্রী আসছেন ৮ই, শান্তিরবাজারের বদলে সমাবেশ হবে সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ প্রধানমন্ত্রীর জনসভার স্থান পরিবর্তন হয়েছে৷ শান্তিরবাজারের বদলে সোনামুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা হবে৷ তবে, কৈলাসহরের জনসভাটি অপরিবর্তীত রয়েছে৷ প্রথম দফায় নির্বাচনী প্রচারে ৮ ফেব্রুয়ারি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে৷ রাজ্য পুলিশ সদর দফতর থেকে জানা গেছে, ইতিমধ্যেই ২৫ জন ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)র জওয়ান ও আধিকারিক রাজ্যে এসে পৌঁছেছেন৷ আগামী দু একদিনের মধ্যে মোট ৫৬ জন জওয়ান ও আধিকারিকরা আসবেন৷ বিশেষ বিমানে করে প্রধানমন্ত্রীর সফরের জন্য আসবে বুলেটপ্রুফ সহ অন্যান্য সুবিধাযুক্ত বিশেষ গাড়ি৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর প্রস্তাবিত দুটি জনসভাস্থলে পৌঁছে গেছেন এনএসজি-র আধিকারিকরা৷ অন্যদিকে রাজ্য বিজেপি এবং রাজ্য প্রশাসনের রাজনৈতিক শাখা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে কৈলাসহরে এবং পরে সোনামুড়ায় জনসভাকে সম্বোধিত করবেন৷ স্থানগুলির প্রবেশপথ এবং প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনীয় অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যাবতীয় খোঁজখবর নিতে সবধরনের ব্যবস্থাদি করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ জেলা পুলিশ সুপাররাও সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানা গেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top