News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ছুরিকাহত ব্যক্তি, গ্রেপ্তার অভিযুক্ত
Image

আগরতলায় ছুরিকাহত ব্যক্তি, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলায় আইজিএম চৌমুহনীতে ছুরিকাহত হলেন এক মাঝবয়সি ব্যক্তি৷ ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কারণে এই হামলা সংগঠিত করা হয়েছে৷ রাজধানী আগরতলা বর্তমানে সুরক্ষা বাহিনীর বলয়ের মধ্যে৷ এমন কি রাজধানীতে ঢোকার সব কয়টি রাস্তায় যানবাহন চেকিং করা হচ্ছে৷ কিন্তু রাজধানীতে সক্রিয় হয়েছে সমাজবিরোধীরা৷ সোমবার দিনদুপুরে রাজধানীর ব্যস্ততম এলাকা আইজিএম হাসপাতাল সংলগ্ণ স্থানে, মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি আবাস থেকে ঢিলছোঁড়া দূরত্বে ছুরিকাহত হলেন এক মাঝবয়সি ব্যক্তি৷ জানা গেছে, এই এলাকয় বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন দীপক সাহা নামের ব্যক্তিটি৷ তখন পেছন থেকে এসে অপর এক যুবক ভোজালি দিয়ে তাঁকে আঘাত করে৷ আচমরা আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দোকান পাঠ বন্ধ করে দেওয়া হয়৷ ঘটনাস্থলের পাশেই পশ্চিম আগরতলা থানা৷ সেখান থেকে দ্রুত পুলিশ কর্মীরা ছুটে আসেন এবং ঘটনাস্থল থেকে মিলন মিয়াঁ নামের অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেন৷ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ অন্যদিকে আক্রান্ত দীপক সাহার আঘাত গুরুতর বলে জানা গেছে৷ তাঁকে হাসপাতালে ভরর্তি করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে রাজনৈতিক রেষারেষি মূল কারণ৷ অভিযুক্তকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top