News Flash

  • Home
  • Uncategorized
  • আগুন-আতঙ্ক অব্যাহত মহারাষ্ট্রে, আকোলায় ফার্ণিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
Image

আগুন-আতঙ্ক অব্যাহত মহারাষ্ট্রে, আকোলায় ফার্ণিচার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আকোলা (মহারাষ্ট্র), ৫ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্র জুড়ে আগুন-আতঙ্ক অব্যাহত| মুম্বই, থাণের পর এবার আগুন-আতঙ্ক মহারাষ্ট্রের ‘কটন সিটি’ হিসেবে পরিচিত আকোলা শহরে| সোমবার ভোররাতে আকোলা শহরে অবস্থিত একটি ফার্ণিচারের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| তবে, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আগেই দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| ফার্ণিচারের ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত কীভাবে হল, তা খতিয়ে দেখা হচ্ছে|
দমকল অফিসার রমেশ ঠাকরে জানিয়েছেন, সোমবার ভোররাতে আকোলা শহরে অবস্থিত একটি ফার্ণিচারের ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| দমকলের তিনটি ইঞ্জিন ও দমকল কর্মীদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে এসেছে আগুন| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| দমকল অফিসার রমেশ ঠাকরে আরও জানিয়েছেন, আগুনের লেলিহান শিখায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হয়েছে| কারণ ফার্ণিচারের ফ্যাক্টরিতে কিছু মূল্যবান বৈদু্যতিক যন্ত্রপাতি ছিল|
উল্লেখ্য, বিগত প্রায় একমাস ধরে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে মহারাষ্ট্রে| কিছুদিন আগে মুম্বই সেশন আদালত এবং সিনেভিস্তা স্টুডিওতে আগুন লাগে| তার আগে গত ৯ জানুয়ারি মুম্বইয়ের রিয়ে রোডে অবস্থিত গোডাউনে বিধ্বংসী আগুন লাগে| ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় অন্তত সাতটি দোকান| এখানেই শেষ নয়, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর মুম্বইয়ের কমলা মিলস কম্পাউন্ডে বিধ্বংসী আগুন লাগে| ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় ১৪ জনের|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top