News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচারে ঝড় তুলতে তারকা সমাবেশ ঘটাতে তৎপর কংগ্রেস-বিজেপি
Image

প্রচারে ঝড় তুলতে তারকা সমাবেশ ঘটাতে তৎপর কংগ্রেস-বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ নির্বাচনের আর হাতেগুনা কয়েকদিন বাকি৷ এরই মাঝে প্রচারে ঝড় তুলতে তারকাদের রাজ্যে নিয়ে আসা চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি৷ তারকাদের প্রচারে আনতে বিজেপি অনেকটাই সফল হলেও, সেক্ষেত্রে কংগ্রেস কিছুটা পিছিয়ে রয়েছে৷ একসারি কংগ্রেস তারকা প্রচারে আসবেন বলে তালিকা তৈরি হয়েছিল৷ কিন্তু, সবাশেষ প্রাপ্ত তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে কংগ্রেসের প্রচারে হেভিওয়েট নেতাদের সংখ্যা খুবই কম৷ প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি এআইসিসি সাধারণ সম্পাদক সিপি জোশী রাজ্যে প্রচারে আসছেন৷ দুই দিন তিনি রাজ্যে অবস্থান করবেন৷ ৭ ফেব্রুয়ারি আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুন গগৈ রাজ্যে আসবেন৷ তিনিও দুই দিন প্রচার করবেন৷ ৬ ফেব্রুয়ারী এনএসইউআই সর্বভারতীয় সভাপতি ফৈরুজ খান রাজ্যে এসে টানা দুই দিন প্রচার করবেন৷ এছাড়া, আগামী ৭ ফেব্রুয়ারি সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সাংসদ সুস্মিতা দেব রাজ্যে আসবেন৷ ৭ ও ৮ ফেব্রুয়ারি তিনি প্রচারাভিযানে অংশ নেবেন৷

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ সোনিয়া গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং সহ একাধিক তারকা রাজ্যে প্রচারে আসবেন বলে তালিকা তৈরি হলেও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি৷ এমনকি আদৌ তাঁরা রাজ্যে প্রচারে অংশ নেবেন কিনা, সে বিষয়ে প্রদেশ কংগ্রেস নিশ্চিত করে কিছুই বলতে পারছেনা৷

এদিকে বিজেপির তারকা প্রচারের তালিকা চূড়ান্ত হয়ে গেছে৷ আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বামুটিয়া, মোহনপুর, মজলিশপুর, খয়েরপুর, সূর্যমনিনগর, খোয়াই, কল্যাণপুর প্রমোদনগর, তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজয় রথ যাত্রায় অংশ নেবেন৷ বিজেপি রাজ্য কমিটি জানিয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি বক্সনগর, নলচড়, সোনামুড়া এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে বিজয় রথ যাত্রায় অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও কেন্দ্রীয় সংখ্যালঘু কল্যাণমন্ত্রী মুখতার আববাস নকভি৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দুই দফায় রাজ্য সফরের তালিকা চূড়ান্ত হয়েছে৷ প্রথম দফায় ১১ ফেব্রুয়ারি কদমতলা কুর্তি,  বাগবাসা, ধর্মনগর, যুবরাজ নগর এবং পানিসাগর বিধানসভা কেন্দ্রে বিজয় রথ যাত্রায় অংশ নেবেন তিনি৷ দ্বিতীয় দফায় ১৬ ফেব্রুয়ারী পেঁচারথল, কাঞ্চনপুর, রাজনগর, বিলোনিয়া, ঋষ্যমুখ এবং সাব্রুমে বিজয় রথ যাত্রায় অংশ নেবেন যোগী আদিত্যনাথ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি আগামী ১৩ ফেব্রুয়ারী ফের রাজ্যে আসবেন৷ ওই সময় তিনি ছামনু, আমবাসা, সুরমা এবং কমলপুরে বিজয় রথ যাত্রায় অংস নেবেন৷ এছাড়া, কেন্দ্রীয় ভূতল, মহাসড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গডকরি আগামী ১৩ ফেব্রুয়ারি রাজ্যে এসে বাগমা, রাধাকিশোরপুর, কাকড়াবন শালগড়া, মাতারবাড়ী এবং অমরপুরে বিজয় রথ যাত্রায় অংশ গ্রহণ করবেন৷

এদিকে, কেন্দ্রীয় সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মুখতার আববাস নকভি এবং সাংসদ রূপা গাঙ্গুলি ৬ ফেব্রুয়ারী রাজ্যে এসে কমলাসাগর, বিশালগড়, গোলাঘাটি এবং চড়িলাম বিধানসভা কেন্দ্রে বিজয় রথ যাত্রায় অংশ নেবেন৷ তাছাড়া আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও কেন্দ্রীয় উপজাতি কল্যাণমন্ত্রী জুয়েল ওরাম নির্বাচন উপলক্ষ্যে রাজ্যে আসবেন৷ কিন্তু, তাঁদের সফর সূচী এখনও চূড়ান্ত হয়নি বলে বিজেপি রাজ্য কমিটি জানিয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top