News Flash

  • Home
  • Uncategorized
  • নারী সংক্রান্ত অপরাধ নিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিষোদ্গার স্মৃতির
Image

নারী সংক্রান্ত অপরাধ নিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিষোদ্গার স্মৃতির

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৪ ফেব্রুয়ারি৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিধানসভা কেন্দ্র ধনপুরে যখন সিপিএমের গুন্ডারা

রবিবার কৈলাসহরে বিজেপি জনসভায় কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানী৷

মহিলাকে ধর্ষণ করে, তখন দেশে কোনও আওয়াজ ওঠে না৷ কোনও প্রতিবাদও হয় না৷ মুখ্যমন্ত্রীর কাছে চণ্ডীগড় যাওয়ার সময় আছে, কিন্তু নিজের বিধানসভা কেন্দ্রে যে মহিলা ধর্ষিতা হয় সেই মহিলার মা-বাবার সঙ্গে দেখা করার সময় নেই, প্রয়োজনও মনে করেন না মানিক সরকার৷ রবিবার চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী সমাবেশে এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন স্মৃতি ইরানি৷ সভায় বক্তব্য পেস করতে গিয়ে হিন্দির পাশাপাশি বাংলায়ও ভাষণ দেন তিনি৷ কেন্দ্রীয় সরকার আগরতলা বিমানবন্দরকে আধুনিকীকরণ করার জন্য ৪০০ কোটি টাাক দিয়েছে বলে জানান স্মৃতি ইরানি৷ জনসভা থেকে ‘চলো পাল্টাই’ য়ের স্লোগান দেন তিনি৷ কেন্দ্রীয় সরকার আগরতলা বিমানবন্দরকে আধুনিকীকরণ করার জন্য ৪০০ কোটি টাকা দিয়েছে বলে জানান স্মৃতি ইরানি৷ জনসভা থেকে ‘চলো পাল্টাই’ য়ের স্লোগান দেন তিনি৷

বিজেপির এই নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে ঢল নেমেছিল বাংরুল সুকলের মাঠে৷ সভায় ১০০ পরিবারের মানুষ সিপিআইএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন৷ নবাগতদের হাতে দলীয় পদ্মপুল চিহ্ণিত সবুজ-গেরুয়া পতাকা তুলে দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সহ বিজেপির অন্য শীর্ষ নেতৃবর্গ৷

রবিবার ত্রিপুরার আবহাওয়া গরম করে তুলেছে বিজেপি৷ আগরতলা থেকে শুরু করে সারা রাজ্যে বিজেপির নির্বাচনী প্রচার তুঙ্গে৷ হাতে আর বাকি মাত্র এক রবিবার৷ তাই ভোট প্রচারে নষ্ট করতে চাইছে না বিজেপি৷

রবিবার কালে ভোট প্রচারে রাজ্যে এসে কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি সকাল ১১ টায় হেলিকপ্ঢারে কৈলাসহর বিমানবন্দরে অবতরণ করেন৷ বিমানবন্দর থেকে হুডখোলা জিপে করে নেতাজি কর্ণার পর্যন্ত রোড শো করেন স্মৃতি৷ তারপর নেতাজির মূর্তিতে মাল্যদান করেন৷ সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য প্রভারী সুনীল দেওধর, কৈলাসহর ও চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী নীতীশ দে ও কাবেরী সিনহা, বিজেপি মহিলা মোর্চার সভাপতি পাপিয়া দত্ত প্রমুখ নেতৃবৃন্দ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top