News Flash

  • Home
  • Uncategorized
  • দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
Image

দূর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ ফেব্রুয়ারি৷৷ দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়৷ মৃতের নাম লিটন চক্রবর্তী৷ বাড়ি গোমতী জেলার কাকড়াবন থানার অধীন হুরিজলা এলাকায়৷ দূর্ঘটনাটি ঘটেছিল ২রা ফেব্রুয়ারী উদয়পুরের খিলপাড়া আমতলী এলাকায়৷ জানা গিয়েছে, ঐদিন উদয়পুরের কেবিআই মাঠে বামফ্রন্টের নির্বাচনী জনসভা ছিল৷ ঐ জনসভায় প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বিভিন্ন এলাকা থেকে দলের কর্মী সমর্থকরা গাড়িতে বিপদের ঝঁুকি নিয়ে জনসভায় যোগ দেন৷ সভা থেকে ফেরার পথেই দূর্ঘটনাটি ঘটে৷ ডি আই গাড়িটিতে মাত্রাতিরিক্ত যাত্রী পরিবহণ করা হয়েছিল৷ তাতেই বিপত্তি হয়৷ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তাতে দশজন আহত হয়েছিলেন৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ লিটন চক্রবর্তীর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন চক্রবর্তী শনিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ রবিবার তাঁর মৃতদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top