News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরিচ্যুত শিক্ষকদের একাংশের ভোট বয়কটের সিদ্ধান্ত
Image

চাকুরিচ্যুত শিক্ষকদের একাংশের ভোট বয়কটের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ ভোটের মুখে সরকারকে চাপে ফেলে বড়সড় বিদ্রোহ ঘোষণা করল ১০,৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের একাংশ৷ রবিবার সাব্রুম মহকুমার চাকুরিচ্যুত শিক্ষকরা আগামীদিনের লক্ষ্য নির্ণয় করতে সাব্রুম রামঠাকুর আশ্রমে এক বৈঠকে মিলিত হয়৷ বৈঠকে প্রায় চল্লিশ জন উপস্থিত ছিলেন৷ বৈঠক শেষে সাংবাদিকদের তাঁরা জানিয়েছেন বামফ্রন্ট সরকার শিক্ষকদের নিয়ে রসিকতা করেছে৷ তাই তাঁরা বামফ্রন্টকে ভোট বয়কট করবেন৷ তাঁদের অভিযোগ শিক্ষকদের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার সর্বদলীয় বৈঠক ডেকে বিশেষ অর্ডিন্যান্স এনে চাকুরি বাঁচানোর উদ্যোগ নেয়নি৷ অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করলে রাজ্যে বিশাল ক্ষতি হবে৷ বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রচেষ্টায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সদর্থক আশ্বাস পেয়েছেন তারা৷  নতুন সরকার গঠিত হলে শিক্ষকদের চাকুরির নিশ্চয়তার জন্য কেন্দ্রের সহযোগিতা চাইবে৷ এইবারের নির্বাচন রাজ্যের শিক্ষকদের সামনে বড় চ্যালেঞ্জ বলেও তাঁরা দাবি করেন৷ প্রসঙ্গত, বিধায়ক সুদীপ রায় বর্মনের নেতৃত্বে রাজ্যের ১০৩২৩ জন চাকুরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধিদের নিয়ে দিল্লীতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নযন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top