News Flash

  • Home
  • Uncategorized
  • মোদির অ্যাক্ট ইস্ট পলিসির স্থান বাজেটের পিছনের সারিতে
Image

মোদির অ্যাক্ট ইস্ট পলিসির স্থান বাজেটের পিছনের সারিতে

৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷  নয়াদিল্লী,  ১ ফেব্রুয়ারি৷৷ পূর্বোত্তর ভারতের বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বাজেটে এই অঞ্চলের জন্য আর্থিক বরাদ্দ গত অর্থ বছরের তুলনায় বাড়িয়েছেন৷ বৃহস্পতিবার সংসদে বাজেট পেশ করে অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, পূর্বোত্তরের জন্য এবারের বাজেটে তথা ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ৪৭৯৯৪৮৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ ২০১৭-১৮ অর্থ বছরে বরাদ্দ করা হয়েছিল ৪০৯৭১ কোটি টাকা৷

আশ্চর্যজনক ভাবে, কোন বড় ধরনের প্রকল্প ঘোষণা করা হয়নি পূর্বোত্তরের জন্য৷ মোদি সরকারের অ্যাক্ট ইস্ট পলিসি পিছনের সারিতেই থেকে গেল এই সাধারণ বাজেটে৷ ডোনার মন্ত্রকের জন্য এবারের বাজেটে তথা ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ১২৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ এই মন্ত্রকের জন্য ২০১৭-১৮ অর্থবছরে বরাদ্দ করা হয়েছিল ৮৭০১৩ কোটি টাকা৷ বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে উপজাতি অংশের ছাত্রছাত্রীদের জন্য৷ প্রতিটি উপজাতি অধ্যুষিত ব্লকে ২০২২ সালের মধ্যে একলব্য আবাসিক বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছে বাজেটে৷ তপশিলী জাতি কল্যাণেও কিছুটা ব্যবস্থা করা হয়েছে৷ অন্যদিকে, বাজেটে দুটি নতুন বিষয়ে বরাদ্দ করা হয়েছে৷ সেগুলি হচ্ছে মৎস্য ও পশুপালন ক্ষেত্রে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, পাশাপাশি জাতীয় বাঁশ মিশনের পুণর্গঠনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১২৯০ কোটি  টাকা৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top