News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টে শান্তনু হত্যা মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি
Image

হাইকোর্টে শান্তনু হত্যা মামলার পরবর্তী শুনানি ২০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷ সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে ত্রিপুরা উচ্চ আদালতে দায়েরকৃত মামলাটি আজ উত্থাপিত হয়েছে৷ পরবর্তী শুনানির দিন ২০ ফেব্রুয়ারী ধার্য করা হয়েছে৷ পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ড মামলাটি মঙ্গলবার ত্রিপুরার উচ্চ আদালতে উত্থাপিত হয়৷ আদালতে যাবতীয় বিষয় খতিয়ে দেখে, বাদী-বিবাদী উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন৷ ইতোপূর্বে পুলিশ চার্জশিটের যে পরিতিলিপি উচ্চ আদালতে জমা করেছে তা নিয়েও বিস্তর প্রশ্ণ উঠেছে৷ কারণ চার্জশিটে শুধুমাত্র কতিপয় সাক্ষীর বয়ান উল্লেখ করে দেওয়া হয়৷ চার্জশিটের পূর্ণাঙ্গ প্রতিলিপি আদালতে জমা করার জন্য পুলিশের বিশেষ তদন্ত কারী টিম (সিট) কে নির্দেশ দেওয়া হয়েছে৷ একই সঙ্গে চার্জশিটের প্রতিলিপি সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের কাছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে৷ উল্লেক করা যেতে পারে, ২০ সেপ্ঢেম্বর রাজ্যের তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক একটি রাজনৈতিক সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই নিহত হন৷ পরবর্তী পর্যায়ে শান্তনুর পিতা রাজ্য পুলিশের উপর অনাস্থা প্রকাশ করে সিবিআই তদন্তের দাবিতে উচ্চ আদালতে মামলা করেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top